শেয়ারFacebookWhatsApp

মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম. এ. জি ওসমানী।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন?

উদ্দীপক

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইলের নিকট অঞ্চলটির জনগণ শোষিত ও অত্যাচারিত হয়ে আসছে। ফলে ফিলিস্তিনের জনগণ ঐকবদ্ধ হয়ে ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। এতে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণকে দমনে নারী ও শিশুসহ সাধারণ নাগরিকের ওপর নৃশংসভাবে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। এসবের পরেও ফিলিস্তিনের জনগণ তাদের স্বাধীনতা ফিরে পেতে সংগ্রাম চালিয়ে যায়।

Dhaka · 2025

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম. এ. জি ওসমানী।

উত্তর

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সামরিক কার্যক্রম পরিচালনার জন্য যে কৌশলগত বিভাজন করা হয় তাকে সেক্টর - বলে। ১৯৭১ সালে মুজিবনগর সরকার বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত 'করে। প্রতিটি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। মূলত যুদ্ধকে কার্যকর ও সুসংগঠিত করার জন্য সেক্টর বিভাজন করা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পাকিস্তানের নৃশংস হত্যাকান্ড এবং এর প্রেক্ষিতে বাংলাদেশিদের মুক্তি সংগ্রামের ঘটনার মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইলের কর্তৃক শোষিত ও অত্যাচারিত হয়ে আসছে। ফলে ফিলিস্তিনের জনগণ ঐকবদ্ধ হয়ে ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে, সশস্ত্র আন্দোলন শুরু করে। এতে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণকে দমনে নারী ও শিশুসহ সাধারণ নাগরিকের ওপর নৃশংসভাবে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। যা বাঙালিদের শোষণ ও তার প্রেক্ষিতে সংঘটিত মুক্তি সংগ্রামের অনুরুপ। ১৯৪৭ সাল থেকে বাঙালি জাতি পাকিস্তান শাসকগোষ্ঠী কর্তৃক শাসিত ও শোষিত হয়ে আসছিল। এ শাসন ও শোষণের নাগপাশ থেকে মুক্ত হওয়ার জন্য বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকান্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে ২৬ শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অতএব, উদ্দীপকে পাকিস্তানের নৃশংস হত্যাকান্ড এবং এর প্রেক্ষিতে বাংলাদেশিদের মুক্তি সংগ্রামের ঘটনার মিল রয়েছে।

উত্তর

প্রকৃতিগত দিক থেকে পাকিস্তানের হত্যাকান্ড একটি নৃশংস গণহত্যা এবং মহান মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ। কেননা এ যুদ্ধে পাকস্তিানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এ দেশের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল। স্বাধীনতা যুদ্ধ প্রতিটি জাতির ইতিহাসে একটি মহান ঘটনা। কিন্তু এ স্বাধীনতা যুদ্ধের সময় আত্মোৎসর্গিত হয় অনেক প্রাণ, আর এ লক্ষ কোটি প্রাণের বিনিময়ে অর্জিত হয় একটি দেশের স্বাধীনতা। তদ্রূপ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও প্রাণ দিতে হয়েছে অনেক, অত্যাচার সহ্য করতে হয়েছে। বাঙালি জাতি দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তান শাসকগোষ্ঠী কর্তৃক শাসিত ও শোষিত হয়ে আসছিল। এ শাসন ও শোষণের নাগপাশ থেকে মুক্ত হওয়ার জন্য বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। পাকিস্তান বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় এলাকায় এলাকায় ঘুরে অত্যাচার, নির্যাতন, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ চালাত। তারা মুক্তিযোদ্ধাদের ধরে গাছে বেঁধে নির্যাতন করত। অনেককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখত। এক সাথে অনেক লোককে ধরে হত্যা করলে তাদের গণকবর দিত। এরকম অনেক গণকবরের সন্ধান পাওয়া গেছে। বাঙালি স্বাধীনতা অর্জন করলেও যেন ভবিষ্যতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্য তারা বাংলা শ্রেষ্ঠ সন্তানদের হত্যার পরিকল্পনা করে। শিক্ষাবিদ, ডাক্তার, সাংবাদিক, বিচারক, আইনজীবীসহ অনেককে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যা করে মিরপুরের বধ্যভূমিতে ফেলে রেখেছিল। কিন্তু পাকিস্তান বাহিনীর শত অত্যাচার-নির্যাতন বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি এবং শেষপর্যন্ত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
HSCIslamic History 2nd paperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।