মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা করো ৷
উত্তর: বাঙালির মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই মুজিবনগর সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্রকে বোঝায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে প্রাথমিক যাত্রা শুরু করে। তাছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা দেশ ও জাতির সামনে তুলে ধরে। এভাবে এই বেতার কেন্দ্র সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে অনুপ্রাণিত করে এবং মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা করো ৷
উত্তর