উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রটি ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী।
১৯৭০ সালের ৭ ডিসেম্বর জাতীয় পরিষদ এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বাঙালিদের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন ছিল একটি অবিস্মরণীয় ঘটনা। আইয়ুব খানের দীর্ঘ শাসন- শোষণ থেকে মুক্ত হয়ে বাঙালিরা প্রথম এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ লাভ করে। যার উজ্জ্বল দৃষ্টান্ত উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ভোটাধিকার প্রয়োগের চিত্র ফুটে উঠেছে
১৯৪৭ সালের দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের ওপর বৈষম্যমূলক শাসন চালাতে থাকে। দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের ইতিহাসে ১৯৭০ সালে বাঙালিরা প্রথমবারের মত ভোটাধিকার লাভ করে। এ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। বাঙালিরা ব্যালেট বিপ্লবের মাধ্যমে পশ্চিম পকিস্তানিদের শাসন-শোষণের জবাব দিয়েছিল। এ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানদের নির্ধারিত জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের ২৯৮টি আসন লাভ করে। এ নির্বাচনের মাধ্যমে বাঙালিদের জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পেছনে ব্যক্তিগত ভাবমূর্তিও বিশেষভাবে কাজ করেছিল। তার রাজনৈতিক প্রজ্ঞা গণমানুষের প্রতি ভালোবাসা, সম্মোহনী ব্যক্তিত্ব, নেতৃত্বের অসাধারণ গুণাবলি এবং ক্ষুরধার ও প্রাঞ্জল, বক্তৃতা মানুষকে সহজেই তার প্রতি আকৃষ্ট করেছিল। সুতরাং উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাস্যোজ্জ্বল ভোটাধিকার প্রয়োগের ছবিতে যেন সেই কৃতিত্বের চিত্রই প্রতিফলিত হয়েছে।