শেয়ারFacebookWhatsApp

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা করো।

উত্তর: ১৯৬৯ সালে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে যে গণআন্দোলন সংঘটিত হয়েছিল তা ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। আইয়ুব খানের দশ বছরের স্বৈরশাসন পূর্ব পাকিস্তানিদের ক্ষুব্ধ করে তুলেছিল। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করলে আইয়ুব খান এ আন্দোলন দমন করার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। ফলে গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে এ গণবিক্ষোভ গণবিস্ফোরণে পরিণত হয়। আইয়ুব সরকারের বিরুদ্ধে এ তীব্র আন্দোলনই ইতিহাসে ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা করো।

ঢাকা কলেজ · 2024

উত্তর

বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান ।

উত্তর

১৯৬৯ সালে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে যে গণআন্দোলন সংঘটিত হয়েছিল তা ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। আইয়ুব খানের দশ বছরের স্বৈরশাসন পূর্ব পাকিস্তানিদের ক্ষুব্ধ করে তুলেছিল। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করলে আইয়ুব খান এ আন্দোলন দমন করার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। ফলে গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে এ গণবিক্ষোভ গণবিস্ফোরণে পরিণত হয়। আইয়ুব সরকারের বিরুদ্ধে এ তীব্র আন্দোলনই ইতিহাসে ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রটি ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর জাতীয় পরিষদ এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বাঙালিদের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন ছিল একটি অবিস্মরণীয় ঘটনা। আইয়ুব খানের দীর্ঘ শাসন- শোষণ থেকে মুক্ত হয়ে বাঙালিরা প্রথম এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ লাভ করে। যার উজ্জ্বল দৃষ্টান্ত উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ভোটাধিকার প্রয়োগের চিত্র ফুটে উঠেছে ১৯৪৭ সালের দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের ওপর বৈষম্যমূলক শাসন চালাতে থাকে। দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের ইতিহাসে ১৯৭০ সালে বাঙালিরা প্রথমবারের মত ভোটাধিকার লাভ করে। এ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। বাঙালিরা ব্যালেট বিপ্লবের মাধ্যমে পশ্চিম পকিস্তানিদের শাসন-শোষণের জবাব দিয়েছিল। এ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানদের নির্ধারিত জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের ২৯৮টি আসন লাভ করে। এ নির্বাচনের মাধ্যমে বাঙালিদের জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পেছনে ব্যক্তিগত ভাবমূর্তিও বিশেষভাবে কাজ করেছিল। তার রাজনৈতিক প্রজ্ঞা গণমানুষের প্রতি ভালোবাসা, সম্মোহনী ব্যক্তিত্ব, নেতৃত্বের অসাধারণ গুণাবলি এবং ক্ষুরধার ও প্রাঞ্জল, বক্তৃতা মানুষকে সহজেই তার প্রতি আকৃষ্ট করেছিল। সুতরাং উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাস্যোজ্জ্বল ভোটাধিকার প্রয়োগের ছবিতে যেন সেই কৃতিত্বের চিত্রই প্রতিফলিত হয়েছে।

উত্তর

১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পাকিস্তানের রাজনীতিতে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী। এতে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘ ২৩ বছরের নিপীড়ন ও শোষণের হাত থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। ৭০ এর জাতীয়তাবাদী প্রেরণাই পরবর্তীতে বাঙালিদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপনা যুগিয়েছিল। ১৯৭০ সালের এ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছিল। এ নির্বাচনে আঞ্চলিক রাজনীতির প্রাধান্য প্রকাশ পায়। এ নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক দলের কেউই সমগ্র পাকিস্তানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ পায়নি। আওয়ামী লীগ জাতীয়ভাবে দেশের শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অবস্থান সুনিশ্চিত করে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদের যে বীজ অঙ্কুরিত হয়েছিল ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে তা সুদৃঢ় ও রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি পায়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালিদের স্বায়ত্তশাসনের যে মূল লক্ষ্য ছিল তা বৈধতা পায়। এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বাঙালি জাতির আত্মপ্রত্যয় বৃদ্ধি করে। তারা প্রথমবারের মতো নিজেদের ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সুসংহত শক্তি হিসেবে প্রমাণ করার সুযোগ পায়। এ নির্বাচনের প্রেরণাই বাঙালিরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস লড়াই সংগ্রাম করে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের সংগ্রামে ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য অতুলনীয়।
HSCIslamic History 2nd paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।