অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ ?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালির ওপর যে হত্যাযজ্ঞ চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন টিক্কা খান এবং রাও ফরমান আলী। রাও ফরমান আলীকে ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের মূল দায়িত্ব দেওয়া হয়। এ ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরিতে পরিণত করে। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্রও একইভাবে পাক বাহিনী গণহত্যায় মেতে ওঠে। এ রাতে তারা শুধু ঢাকায় প্রায় ৭০০০ বাঙালিকে হত্যা করে। ঢাকার বাইরেও তাদের এ নৃশংস হত্যাযজ্ঞ পরিচালিত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চের এ বর্বর অভিযানকেই 'অপারেশন সার্চলাইট' নাম দেওয়া হয়েছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ ?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর