শেয়ারFacebookWhatsApp

আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।

উত্তর: আগরতলা মামলা বলতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে অভিযুক্ত করে স্বৈরাচারী আইয়ুব খানের দায়ের করা মামলাকে বোঝায়। আগরতলা মামলাটি দায়ের করা হয় ১৯৬৮ সালে জানুয়ারি মাসে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আভিযোগ ছিলো ১৯৬৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্বপাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। মামলাটির সরকারি নাম হল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। তবে মামলায় আগরতলার কথা উল্লেখ থাকায় মামলাটি আগরতলা মামলা মানে পরিচিত হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানিদের উপর চরম নির্যাতন চালাত। তারা সকল প্রকার ব্যাংক, বীমা ও বাণিজ্যিক কেন্দ্রগুলো পশ্চিম পাকিস্তানের গড়ে তুলেছিল। পূর্ব পাকিস্তানের সস্তা কাঁচামাল দিয়ে তাদের অধিকাংশ বাণিজ্য কেন্দ্র ও কারখানা চালাতো। ফলে সহজেই সম্পদ পশ্চিম পাকিস্তানের পাচার হয়ে যে। এই কারণেই পূর্ব পাকিস্তানের জনগণ কখনোই আলোর মুখ দেখেনি।

Rajshahi · 2022

উত্তর

১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠিত হয়।

উত্তর

আগরতলা মামলা বলতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে অভিযুক্ত করে স্বৈরাচারী আইয়ুব খানের দায়ের করা মামলাকে বোঝায়। আগরতলা মামলাটি দায়ের করা হয় ১৯৬৮ সালে জানুয়ারি মাসে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আভিযোগ ছিলো ১৯৬৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্বপাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। মামলাটির সরকারি নাম হল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। তবে মামলায় আগরতলার কথা উল্লেখ থাকায় মামলাটি আগরতলা মামলা মানে পরিচিত হয়।

উত্তর

উদ্দীপকে পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান সরকারের অর্থনৈতিক বৈষম্য চিত্র প্রতিফলিত হয়েছে । পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারে নি। আয়তনে পূর্ব পাকিস্তান বড় হলেও পশ্চিম পাকিস্তানের অধিকাংশ অঞ্চল ছিল অনুর্বর ও মরুয়ম। সেজন্য এখানে কৃষি উন্নয়নের কোন সম্ভাবনা ছিল না। শিল্পকারখানাও তেমন প্রতিষ্ঠিত হয়নি। ফলে আর্থিক দিক থেকে প্রথম দিকে পশ্চিম পাকিস্তান ছিল দুর্বল। অন্যদিকে পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ। এজন্য অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যর কারণে পূর্ব বাংলার মানুষ এর সুফল থেকে বঞ্চিত হয়। উদ্দীপাকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানদের উপর যেসব অর্থনৈতিক নির্যাতন চালাত তা নিয়ে তুলে ধরা হল। বাংলাদেশের জন্ম লগ্ন পর্যন্ত পাকিস্তানের মোট তিনটি এই পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। পাকিস্তানের মোট রাজস্ব আয় শতকরা ৬০ ভাগ অর্জিত হত পূর্ব বাংলা থেকে। অথচ এর মাত্র ২৫ হতো এ অঞ্চলে। মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ছিল না। কেন্দ্র এসব সরাসরি নিয়ন্ত্রণ করত বলে পূর্ব পাকিস্তানের সব আয় চলে যেতো পশ্চিম পাকিস্তানি। তাছাড়া স্টেট ব্যাংকসহ প্রায় সব ব্যাংক, বিমা,বাণিজ্য, সরকারি-বেসরকারি,প্রতিষ্ঠান বিদেশি মিশনসমূহ সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপন করা হয়। ফলে এ অঞ্চল থেকে অবাধে অর্থ পাচার সম্ভব হয়। পূর্ব বাংলার প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানের স্বার্থান্বেষী মহল কৌশলে পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।সুতরাং বলা যায, উদ্দীপকে পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান সরকারের অর্থনৈতিক বৈষম্য চিত্র লক্ষণীয়।

উত্তর

উক্ত বৈষম্যের চিত্র অর্থনৈতিক বৈষম্যের ফলেই পূর্ব পাকিস্তান সর্বদাই পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল। মন্তব্যটি যথার্থ। একটি দেশ বা অঞ্চল তখনই স্বয়ংসম্পন্ন হতে পারে যখন ঐ দেশটির অর্থনীতি দিক থেকে সমৃদ্ধ এবং শক্তিশালী থাকে। সমৃদ্ধ এবং শক্তিশালী হলে দেশটি তখন স্বয়ংসম্পূর্ণ হয়।এই অর্থনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তানের অর্থনৈতিকের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছিল পশ্চিম পাকিস্তান। জন্য সবসময় পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী হতে হতো। এটা সমৃদ্ধ জাতির পরিচালক সেই দেশের অর্থনীতি। এমন কি জাতির জীবন যাত্রার মানও অর্থনীতির উপর নির্ভরশীল থাকে। আর অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার অন্যতম উপায় হল, ব্যাংক, বীমা, বাণিজ্য, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প -কারখানা এবং রাজস্ব প্রভৃতি যে দেশটিতে বেশি গড়ে উঠবে স্বাভাবিকভাবে সেই দেশটি অর্থনিকভাবে উন্নত হবে। পশ্চিম পাকিস্তানে অর্থনৈতিকভাবে এসব খাদ বিদ্যমান ছিল। পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করে তাদের এই ৬০ ভাগ রাজস্ব আয় দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানিরা অর্থনৈতিক পাহাড় গড়েছিল। মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকায় পূর্ব পাকিস্তানের সব আয় চলে যেত পশ্চিম পাকিস্তান এর হাতে। ফলে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের থেকে বঞ্চিত করে। সুতরাং বলা যায়, উক্ত বৈষম্যের ফলে পাকিস্তান সর্বদাই পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল।
HSCIslamic History 2nd paperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।