শেয়ারFacebookWhatsApp

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উদ্দীপক

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামএবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।"

Sylhet · 2021

উত্তর

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

উত্তর

আইয়ুব খানের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও স্বৈরশাসনের অবসানের জন্য ১৯৬৯ সালের আন্দোলনই ৬৯ এর গণঅভ্যুত্থান। স্বৈরাচারী শাসক আইয়ুব খান পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এছাড়াও বাঙালি হাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ছয় দফা দাবিকে নস্যাৎ করে দিতে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। পরবর্তীতে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। যা ১৯৬৯ সালে চূড়ান্ত রূপ লাভ করে। এই আন্দোলনে ৬৯ এর গণঅভ্যুত্থান হিসেবে পরিচিতি পায়।

উত্তর

উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের চিত্রটি ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :উদ্দীপকে ৭ই মার্চের ভাষণের একটি অন্যতম উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। উক্তিটিতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বিষয়ে দিকনির্দেশনা ছিল। ৭ ই মার্চের ভাষণ শেষে বঙ্গবন্ধু উজ্জীবিত বাঙালিদের প্রতি এই উক্তিটি ব্যক্ত করেছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ এক ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৭১ সালে চলমান অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ধরে দেওয়া বঙ্গবন্ধুর এই ভাষণটি বাঙালি স্বাধীনতা অর্জনে অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল। এই ভাষণে তিনি বাঙ্গালীদেরকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। এটি পূর্ব পাকিস্তানের মানুষদেরকে ব্যাপকভাবে আলোড়িত করে, কেননা এতে বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। নির্বাচনে তিনি বাঙ্গালীদের উপর রাজনৈতিক, অর্থনৈতিক বঞ্চনার ইতিহাস তুলে ধরে মুক্তির কথা বলেছেন। তিনি এ ভূখণ্ডের সব ধর্মীয় ও জাতিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তার এই ভাষণের মাধ্যমেই বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের সবুজ সংকেত পেয়ে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার সাথে সাথেই বাংলার আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তুমুল যুদ্ধ। অবশেষে আমরা অর্জন করি স্বাধীনতা। তাই বলা যায়, উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের চিত্রটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ঐতিহাসিক ঘটনাটি ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। নিম্নে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরা হলো:১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ভাষনে তিনি পূর্ব পাকিস্তানের উপর শোষণ এবং অধিকার আদায়ের বিষয়ে বলেন। একই সাথে তিনি বিভিন্ন জাতীয় ধর্মের দিক থেকে সম্প্রীতি বজায় রাখার জন্য এবং সংঘাতেরাতে সেনাবাহিনীদের বেড়াতে থাকতে নির্দেশনা দেন। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা না দিলেও মুক্তি পাগল বাঙালি এ ভাষণের মধ্যে স্বাধীনতার সবুজ সংকেত দেখতে পায়। তারা বঙ্গবন্ধুর এ ভাষণকে স্বাধীনতার কৌশল কত ঘোষণা হিসেবে গ্রহণ করে। "তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকবে" এবং "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল", এই আহ্বানগুলো বাঙালি জাতির যুদ্ধের প্রস্তুতি ডাক হিসেবে গ্রহণ করেছিল। স্বাধীনতা পাগল মানুষের সর্বাত্মক অসহযোগিতার কারণে পূর্ব পাকিস্তানের সরকারি কর্মতৎপরতা অচল হয়ে পড়ে । বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলনের সাফল্যে অপরিসীম অবদান রেখেছিল। আর ঐ আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে আমাদের মুক্তিযুদ্ধ সূচনা হয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে অবশেষে বাঙালির অর্জন করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। মূলত ৭ই মার্চের ভাষণের ফলে বাঙালি অধিকার আদায়ের সচেষ্ট হয়ে ওঠে। উজ্জীবিত হয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে এবং গড়ে তোলে অপ্রতিরোধ্য আক্রমণ। ৭ই মার্চের ভাষণের প্রভাব পড়েছিল সমগ্র বাঙালি জাতির উপর। এজন্যই কৃষক শ্রমিক ছাত্র-শিক্ষকসহ বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে এবং ছিনিয়ে আনে স্বাধীনতা। তাই বলা যায়, ঐতিহাসিক সাত ই মার্চের ভাষণের তাৎপর্য অনেক।
HSCIslamic History 2nd paperSylhet 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।