শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম হলো 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উদ্দীপক

ক্রমিক নং রাজনৈতিক দল প্রাপ্ত আসন ১. আওয়ামী লীগ (সংরক্ষিত মহিলা আসনসহ) ১৬৭ ২. পাকিস্তান পিপলস পার্টি (সংরক্ষিত মহিলা আসনসহ)

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

বাংলাদেশের সাংবিধানিক নাম হলো 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"।

উত্তর

১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষকে নিয়ে যে বাহিনী গঠিত হয়েছিল সেই বাহিনীকে মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী বলা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র, যুবক, কৃষক-শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষকে নিয়ে গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনী। এই বাহিনীর সরকারি নাম দেওয়া হয়েছিল গণবাহিনী বা এফএফ (ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা)। এই মুক্তিযোদ্ধারা প্রধানত গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করতো। ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রুপক্ষের ওপর অতর্কিত হামলা করে সরে পড়াই হলো গেরিলা যুদ্ধ। খাল-বিল, নদ-নদী ও বন-জঙ্গলে পরিপূর্ণ তৎকালীন বাংলাদেশে গেরিলা যুদ্ধ কার্যকর হয়েছিল।

উত্তর

উদ্দীপকের সারণিটি পাকিস্তান আমলের ১৯৭০ সালের নির্বাচনকে নির্দেশ করে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের সর্বপ্রথম নির্বাচন। পূর্ব পাকিস্তানের জন্য এ নির্বাচনের ফলাফল ছিল চমকপ্রদ। শুধু তাই নয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে এ নির্বাচনের ফলাফল অভূতপূর্ব প্রভাব ফেলে। উদ্দীপকের সারণিতে এ নির্বাচনের ফলাফল তুলে ধরা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত জাতীয় পরিষদের ১৬৯টি সাধারণ আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনসহ ১৬৭টি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্য দুটি আসনের মধ্যে নির্বাচিত হন পিডিপি প্রধান জনাব নূরুল আমিন ও চাকমা ত্রিদিব রায়। অন্যদিকে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ১৪৪টি আসনের মধ্যে সে অঞ্চলের প্রধান দল জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি সাধারণ ৮৩টি আসন লাভ করে। বাকি আসনগুলোর মধ্যে পাকিস্তান মুসলিম লীগ (কাউন্সিল) ৭টি, পাকিস্তান মুসলিম লীগ (কাইয়ুম) ৯টি, পাকিস্তান মুসলিম লীগ (কনভেনশন) ২টি, জমিয়ত উল উলামায়ে ইসলাম পায় ৭টি আসন। এছাড়া মারকাযী জমিয়ত- উল-উলেমা ৭টি, জামায়াত ইসলামি পাকিস্তান ৪টি। ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ১টি এবং স্বতন্ত্র দল ১৩টি আসন পায়। উদ্দীপকে এই ফলাফলই সারণি আকারে উল্লেখ করা হয়েছে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের সারণি পাকিস্তান আমলের ১৯৭০ সালের নির্বাচনকে নির্দেশ করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল । বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সর্বাপেক্ষা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবক্ষেত্রে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে। ১৯৭০-এর নির্বাচনের ফলাফলে ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও পশ্চিম পাকিস্তানি সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। এর প্রতিবাদে স্বাধীন বাংলা ছাত্র পরিষদের ডাকে ২ মার্চ ধর্মঘট পালিত হয়। ৩ মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া ৪ ও ৬ মার্চ অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয় এবং সর্বশেষ সামরিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে ৭ মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। এর পর ২৬ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। মূলত, এ নির্বাচনের মাধ্যমেই বাঙালিরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সর্বশক্তি দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে । পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনে বাঙালি জাতির আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পায়, যা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়।
HSCIslamic History 2nd paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।