শেয়ারFacebookWhatsApp

মুক্তিযুদ্ধে বাংলাদেশের কয়টি সেক্টর ছিল?

উত্তর: মুক্তিযুদ্ধে বাংলাদেশের এগারোটি সেক্টর ছিল।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মুক্তিযুদ্ধে বাংলাদেশের কয়টি সেক্টর ছিল?

উদ্দীপক

যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকেই মুসলিম প্রধান অঞ্চল। কিন্তু একই অঞ্চলে খ্রিষ্টান আধিপত্যের কারণে মুসলমানরা খ্রিষ্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে। ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনে সচেষ্ট হয় । খ্রিষ্টানরা তাদের দমন করতে হঠাৎ এক রাতে তাদের ওপর সশস্ত্র আক্রমণ করে ও বহু মানুষকে হত্যা করে। হানাদারদের হত্যাযজ্ঞের ফলে মুসলিমরা পাশের দেশে আশ্রয় ও সাহায্য নিয়ে নিজেরা আলাদা সরকার গঠন করে যুদ্ধ চালিয়ে যায় স্বাধীনতার লক্ষ্যে

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

মুক্তিযুদ্ধে বাংলাদেশের এগারোটি সেক্টর ছিল।

উত্তর

মুক্তিযুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন করে। তৎকালীন সোভিয়েত রাষ্ট্রপ্রধান বাংলাদেশে পরিচালিত গণহত্যা, ধ্বংসযজ্ঞ বন্ধের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহ্বান জানান। পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রচার করে সোভিয়েত প্রচারমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে। পাকিস্তানের পরাজয় আসন্ন দেখে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়ে এ প্রস্তাব বাতিল করে দেয়, যা আমাদের স্বাধীনতা অর্জনে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া সোভিয়েত সরকার ভারতে অবস্থানরত বাংলাদেশি শরণার্থীদের ত্রাণ সহায়তা এবং মুক্তিবাহিনীকে অস্ত্র দিয়ে সাহায্য করে।

উত্তর

উদ্দীপকে আক্রমণের ঘটনাটি আমার পঠিত ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের পাকবাহিনীর গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে গণহত্যা বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সংযোজন করে। বিশ্বে স্বাধীনতাকামী সাধারণ মানুষকে এরূপ হত্যার নজির খুব কমই দেখা যায়। পাক-হানাদার বাহিনী সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড পরিচালনা করে। উদ্দীপকেও এ ঘটনার প্রতিচিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকেই মুসলিম প্রধান অঞ্চল। কিন্তু একই অঞ্চলে খ্রিস্টান আধিপত্যের কারণে মুসলমানরা খ্রিস্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে। ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে সচেষ্ট হলে বিষ্টানরা তাদের দমন করতে হঠাৎ এক রাতে তাদের ওপর সশস্ত্র আক্রমণ করে ও বহু মানুষকে হত্যা করে। একইভাবে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী মুক্তিকামী বাঙালিদের ওপর নির্মম হত্যাকান্ড চালায়। এই রাতে প্রায় ৫০ হাজার বাঙালি নর-নারী ও শিশু গণহত্যার শিকার হয়। ছাত্র, শিক্ষক, রাজনৈতিক, পেশাজীবীসহ সব স্তরের মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। পাক-বাহিনীর এই জঘন্য হত্যাকাণ্ড ইতিহাসে 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত। তাই বলা যায়, উদ্দীপকে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের চিত্রই প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের সরকারের কার্যক্রম ও মুজিবনগর সরকারের কার্যক্রমের প্রকৃতি একইরূপ ছিল। ১৯৭১ সালের ১০ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠিত হয়। দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং স্বাধীনতার পক্ষে বিশ্বের অন্যান্য দেশের সমর্থন আদায়ে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বর্ণিত সরকার যেমন স্বাধীনতার লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যায়, ঠিক তেমনিভাবে মুজিবনগর সরকার সুসংগঠিতভাবে যুদ্ধ পরিচালনার মাধ্যমে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে মুজিবনগর সরকারের কার্যক্রম ছিল বেশ ফলপ্রসু। স্বাধীনতার লক্ষ্যে এই সরকার পরিকল্পিতভাবে সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে মুক্তিবাহিনী গঠন করে। সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং তিনটি ব্রিগেড গঠন করে মুজিবনগর সরকার বিচক্ষণতার পরিচয় দেয়। এসব সেক্টর ও ফোর্সে যুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে গেরিলা ট্রেনিং দেওয়া ছাড়াও প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান, এক কোটিরও বেশি শরণার্থীর জন্য ত্রাণের ব্যবস্থা করা, স্বাধীন বাংলা বেতারের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে এ সরকার। স্বাধীনতা যুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখা ও সংগ্রামী মানুষের মনোবল ঠিক রাখার জন্য মুজিবনগর সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে ও পত্র-পত্রিকার সাহায্যে যে প্রচেষ্টা চালিয়েছিল তা মুক্তিযুদ্ধের প্রেরণার অন্যতম উৎস ছিল। এছাড়াও এ সরকার কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক ও স্টকহোমসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধি নিয়োগ করে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। ফলে মুক্তিযুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের সমর্থন আদায় করা সম্ভব হয়েছিল, যা আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত সরকারের কার্যক্রমের মতো মুজিবনগর সরকারের সফল কার্যক্রমের তৎপরতার ফলেই অল্প সময়ের মধ্যে আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলাম
HSCIslamic History 2nd paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।