শেয়ারFacebookWhatsApp

বাঙালি জাতীয়তাবাদের বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনাটির অবদান মূল্যায়ন করো।

উত্তর: বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের অবদান অপরিসীম । বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি অনন্য ঐতিহাসিক ঘটনা। জাতিসত্তার মৌলিক উপাদান- রক্ষায় এমন ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ আন্দোলনের নজির খুঁজে পাওয়া যায় না। এ আন্দোলনের উদ্দীপনাই বাংলার পরবর্তী রাজনৈতিক আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। উদ্দীপকে আলোচিত ঘটনাটি ঐতিহাসিক ভাষা আন্দোলনকে নির্দেশ করে। আর এ আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে । আর এ চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনে প্রেরণা যোগায় এবং মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের ছাত্র-আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের । উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালির মধ্যে যে অদম্য জাতীয়তাবোধ তৈরি হয় তা পরবর্তী আন্দোলনগুলো পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। তাই বলা যায়, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের অবদান অপরিসীম 1

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

বাঙালি জাতীয়তাবাদের বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনাটির অ…

উদ্দীপক

জুনানগর রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামোর আওতায় পূর্ব ও পশ্চিম দুটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত ছিল। কেন্দ্রীয় প্রশাসনব্যবস্থা পশ্চিম অঞ্চল হতে পরিচালনা করা হতো। কিন্তু শুরু থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্বাঞ্চলের প্রতি বহুমুখী বৈষম্যমূলক নীতি আরোপ করতে থাকে। প্রথমেই তারা সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলের জনগণের মাতৃভাষার পরিবর্তে পশ্চিম অঞ্চলের অন্য একটি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এতে পূর্বাঞ্চলে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে। সরকারি নির্দেশ অমান্য করে বিক্ষুব্ধ জনতা রাস্তায় মিছিল বের করলে পুলিশের গুলিতে কতিপয় আন্দোলনকারী জনতা শহিদ হয়

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

১৯৪৯ খ্রিষ্টাব্দে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

উত্তর

ভাষা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রথম সাংস্কৃতিক সংগঠন হলো তমদ্দুন মজলিশ। ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ঢাকায় তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের পক্ষ থেকে 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' নামে একট পুস্তিকা প্রকাশ করা হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা। ভাষা আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য 'তমদ্দুন মজলিশ' এর উদ্যোগে একটি 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি আমার পঠিত ঐতিহাসিক ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ । মায়ের ভাষা প্রত্যেক মানুষের প্রাণের ভাষা। তাই মাতৃভাষায় কথা বলার অধিকার মানুষের মৌলিক অধিকার। এই অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করা হয় তবে তার মধ্যে প্রতিবাদী চেতনার উন্মেষ ঘটে। যেমনটি বাঙালিদের 'ক্ষেত্রে লক্ষণীয়। বাঙালির মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার লক্ষ্যে তীব্র আন্দোলন গড়ে তোলে, যেটি ইতিহাসে ভাষা আন্দোলন নামে পরিচিত। উদ্দীপকে দেখা যায়, জুনানগর রাষ্ট্রটি পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত থাকলেও কেন্দ্রীয় প্রশাসনব্যবস্থা পশ্চিম অঞ্চল হতে পরিচালনা করা হতো। কিন্তু পশ্চিমারা নানাভাবে পূর্বাঞ্চলের প্রতি- বৈষম্যমূলক নীতি আরোপ করতে থাকে। প্রথমেই তারা সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলের জনগণের মাতৃভাষার পরিবর্তে পশ্চিম অঞ্চলের অন্য একটি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এতে পূর্বাঞ্চলে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে। সরকারি নির্দেশ অমান্য করে বিক্ষুব্ধ জনতা মিছিল বের করলে পুলিশের গুলিতে কতিপয় আন্দোলনকারী জনতা শহিদ হয়। একইভাবে ১৯৪৭ সালের ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর পূর্ব বাংলার প্রতি পশ্চিমা শাসকগোষ্ঠী নানারকম বৈষম্য প্রদর্শন করেছিল। তারা ! পাকিস্তানের ৫৬.৪০ ভাগ লোকের মুখের ভাষা বাংলার পরিবর্তে মাত্র ৩.২৭ ভাগ লোকের মুখের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘৃণ্য পরিকল্পনা করে বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানে। ফলে পূর্ব বাংলার জনগণ এর প্রতি তীব্র প্রতিবাদ করে। ১৯৪৮ সালে ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে ছাত্ররা এর তীব্র প্রতিক্রিয়া জানায়। মাতৃভাষা রক্ষার দাবিতে তারা তীব্র আন্দোলন গড়ে তোলে। ১৯৪৭ সাল থেকে চলমান এই আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে চূড়ান্ত রূপ লাভ করে। এদিন ছাত্ররা 'রাষ্ট্রভাষা বাংলা চাই'-স্লোগান দিতে দিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌছলে পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করে । এতে রফিক উদ্দিন, আবুল বরকত, আব্দুস সালাম, আব্দুল জব্বারসহ অনেকে শহিদ হন। তাদের এ আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি অর্জন করে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে ঐতিহাসিক ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে ।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের অবদান অপরিসীম । বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি অনন্য ঐতিহাসিক ঘটনা। জাতিসত্তার মৌলিক উপাদান- রক্ষায় এমন ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ আন্দোলনের নজির খুঁজে পাওয়া যায় না। এ আন্দোলনের উদ্দীপনাই বাংলার পরবর্তী রাজনৈতিক আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। উদ্দীপকে আলোচিত ঘটনাটি ঐতিহাসিক ভাষা আন্দোলনকে নির্দেশ করে। আর এ আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে । আর এ চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনে প্রেরণা যোগায় এবং মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের ছাত্র-আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের । উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালির মধ্যে যে অদম্য জাতীয়তাবোধ তৈরি হয় তা পরবর্তী আন্দোলনগুলো পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। তাই বলা যায়, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের অবদান অপরিসীম 1
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।