আলোচ্য আন্দোলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কারণসমূহ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো ।
উত্তর: আলোচ্য আন্দোলন অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ক্ষেত্র তৈরিতে নানাবিধ উল্লেখযোগ্য কারণ বিদ্যমান ছিল। স্বৈরশাসক আইয়ুব খান পূর্ব পাকিস্তানিদের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বহুবিধ ক্ষেত্রে শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। বাঙালির ছয় দফাকে নস্যাৎ করে দিতে আইয়ুব সরকার ১৯৬৮ সালে আগরতলা মামলা দায়ের করে। যার প্রতিবাদে পূর্ব পাকিস্তানে তীব্র আন্দোলন হলে ছাত্রনেতা আসাদুজ্জামান, সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা নিহত হয়। ফলে আইয়ুব খানের গণবিরোধী কর্মকাণ্ড ও সামরিক শাসনের অবসান এবং স্বাধিকার অর্জনের লক্ষ্যে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান হয় ৷ উদ্দীপকের বশির সরকারের ন্যায় আইয়ুব সরকার ও পূর্ব পাকিস্তানকে অগণতান্ত্রিক পন্থায় নানাভাবে বঞ্চনা ও শোষণ করত। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক আইন ঘোষণার ফলে পাকিস্তানের উভয় অংশে গণতান্ত্রিক মূল্যবোধ ও ভাবধারা চরমভাবে বিপর্যস্ত হয়। আইয়ুব খানের ১০ বছর সামরিক শাসনে যে প্রবৃদ্ধি ঘটে তা পশ্চিম পাকিস্তানের ২২টি পরিবারের হাতেই পুঞ্জীভূত ছিল। ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধান অনুযায়ী পাকিস্তানের উভয় অংশে গণবিরোধী অশুভ শক্তির ক্ষমতা বৃদ্ধি বিশেষ করে মৌলিক গণতন্ত্রী ও অন্যান্য স্বার্থান্ধ ব্যক্তিদের ক্ষমতার ব্যাপক বৃদ্ধি । বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি ছয় দফাকে প্রত্যাখ্যান করে আগরতলা মামলা দায়ের করে নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করে পূর্ব পাকিস্তানে হত্যাযজ্ঞ চালানো এই আন্দোলনের অন্যতম কারণ ছিল । সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের আদেশ বাস্তবায়ন, অর্থনৈতিক বৈষম্যের অবসানসহ গণবিরোধী অশুভ শক্তির মূলোৎপাটন ছিল এই আন্দোলনের উল্লেখযোগ্য কারণ ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আলোচ্য আন্দোলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কারণসমূহ পাঠ্যবইয়ের আলোকে বি…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর