সাদৃশ্যপূর্ণ দফাসমূহ ছিল বাঙালির মুক্তির সনদ— উক্তিটির যথার্থতা নির্ণয় করো ।
উত্তর: উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দফাসমূহ অর্থাৎ ছয় দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ— উক্তিটি যথার্থ । পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ১৯৬৬ সালের 'ছয় দফা” দাবি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব বাংলার মানুষকে শোষণ করতে থাকে । অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক সব ক্ষেত্রেই তারা পূর্ব বাংলার প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এই শোষণ-বঞ্চনার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে ছয় দফা দাবি পেশ করেন । উদ্দীপকেও এমনটি লক্ষণীয় । উদ্দীপকে বলা হয়েছে, দক্ষিণ অঞ্চলের একজন মহান নেতা কেন্দ্ৰীয় সরকারের কাছে ন্যায্য অধিকার আদায়ে কতিপয় দাবি উত্থাপন করেন। কেন্দ্রীয় সরকার দাবিসমূহ না মানলেও এগুলো পরবর্তীকালে দক্ষিণ অঞ্চলের জনগণের মুক্তির সনদে পরিণত হয়। পূর্ব বাংলার মানুষকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রমূলক শোষণ থেকে মুক্ত করতে লাহোরে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবির ঘোষণা দেন। এতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত দাবি করা হয়েছিল। এর প্রত্যেকটি দফাই ছিল বাঙালির প্রত্যাশিত অধিকার। এটি ছিল পাকিস্তানের শোষকদের শোষণ নীতির বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ ও সুসংগঠিত প্রতিবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মতে, 'ছয় দফা বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার নিশ্চিত পদক্ষেপ।' ছয় দফা কর্মসূচিতে বাঙালি জাতির চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের সোচ্চার দাবি জানানো হয়। এর মধ্য দিয়ে বাঙালির স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত হয়। ছয় দফা বাঙালির মনে জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয়। এ নবজাগ্রত জাতীয়তাবাদী চেতনা তাদেরকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচিগুলোতে প্রেরণা যোগায়। তারা স্বায়ত্তশাসনের দাবি ত্যাগ করে স্বাধীনতার দাবিতে সোচ্চার হয় । উপরের আলোচনা থেকে বোঝা যায়, ছয় দফা বাঙালির মনে যে স্বাধিকার চেতনা জন্ম দিয়েছিল তারই ফল মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ । তাই বলা যায়, ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
সাদৃশ্যপূর্ণ দফাসমূহ ছিল বাঙালির মুক্তির সনদ— উক্তিটির যথার্থতা নির…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর