উদ্দীপকে উল্লিখিত দাবি উত্থাপনের ঘটনাটিতে কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দাবি উত্থাপনের ঘটনাটিতে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের ঘটনার প্রতিফলন ঘটেছে। ছয় দফা দাবিকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে যোগদান করে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সংবলিত এসব দাবি আদায়ের লক্ষ্যে বাঙালিরা এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। উদ্দীপকে এ আন্দোলনের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, আজনাদাইন রাষ্ট্রটি উত্তর ও দক্ষিণ দুটি প্রধান অঞ্চলে বিভক্ত ছিল। এ রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের রাজধানী ছিল উত্তর অঞ্চল। কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসননীতির ফলে দক্ষিণ অঞ্চলের জনগণ ব্যাপক শোষণ, নিপীড়ণ ও নির্যাতনের শিকার হয়। এর প্রতিবাদে দক্ষিণ অঞ্চলের একজন মহান রাজনৈতিক নেতা কেন্দ্রীয় সরকারের নিকট অত্র এলাকার জনগণের আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে কতিপয় দাবি উত্থাপন করেন। একইভাবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, পূর্ব ও পশ্চিম অঞ্চলে বিভক্ত ছিল। প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল পশ্চিম পাকিস্তানে। এছাড়া শাসনক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্ব পাকিস্তান কর্মসংস্থান, শিক্ষা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যসহ জাতীয় জীবনের সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য অবসানের জন্য পূর্ব পাকিস্তানের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন । এতে বাঙালিদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বায়ত্তশাসন দাবি করা হয়। পাকিস্তান সরকার এ দাবি মেনে না নেওয়ায় বাঙালিরা আন্দোলন শুরু করে।. উদ্দীপকে বর্ণিত দেশটির বঞ্চিত দক্ষিণাঞ্চলের জননেতা বেঞ্জামিনও তার অঞ্চলের বৈষম্য নিরসনের জন্য দশ দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের ডাক দেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের দাবিতে ছয় দফা দাবির প্রতিফলন ঘটেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দাবি উত্থাপনের ঘটনাটিতে কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফ…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর