উদ্দীপকের আলোকে ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের মিল খুঁজে পাওয়া যায় ? ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের মিল খুঁজে পাওয়া যায় । পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলায় বৈষম্যমূলক শোষণ নীতি চালু করে। বাঙালিরা এই শোষণের বিরুদ্ধে সোচ্চার হয় এবং স্বাধিকার আদায়ের জন্য জোটবদ্ধ হয়। পাঁচটি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করে ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করে । জোট গঠন করে নির্বাচন করার সাথে উদ্দীপকে বর্ণিত ১৯৭১ সালের ভারতের নির্বাচনের মিল রয়েছে। ইন্দিরা গান্ধী ১৯৬৯ সালে ভারতের চতুর্থ লোকসভায় দলীয় অন্তঃকলহের কারণে দল থেকে বহিষ্কৃত হন। ফলে ইন্দিরা গান্ধী ও মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়। পরবর্তীতে ইন্দিরা গান্ধী কংগ্রেসের বেশিরভাগ সদস্য এবং তৃণমূল সমর্থকদের নিয়ে মূল কংগ্রেস (আর) গঠন করে ১৯৭১ সালের নির্বাচনে জয়ী হন। জোটবদ্ধ হওয়ার এই ঘটনা ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের কথা মনে করিয়ে দেয়। ক্ষমতাসীন মুসলিম লীগের দুঃশাসন, অপরাজনীতি প্রতিহত করতে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনবোধ করে। ফলে তারা ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এই দলগুলো হলো— আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজাম-ই-ইসলাম, গণতন্ত্রী দল এবং খিলাফত-ই- রব্বানি। জোট গঠন করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ২১ দফার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়ে যুক্তফ্রন্ট বিজয় লাভ করে। দলটি ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে । সুতরাং ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর জোটবদ্ধ হয়ে সরকার গঠনের সাথে যুক্তফ্রন্ট নির্বাচনের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে তোমার পঠিত …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর