মি. জামিলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিটি গণঅভ্যুত্থানে কী ধরনের ভূমিকা রেখেছেন ? ব্যাখ্যা করো ।
উত্তর: মি. জামিলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিটি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণঅভ্যুত্থানে অগ্রগণ্য ভূমিকা পালন করেন । বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি ওতপ্রোতভাবে জড়িত। এ দেশের মানুষকে পাকিস্তানি সরকারের অত্যাচার ও নির্যাতন থেকে মুক্ত করতে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত করেছিলেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের অধিকার সংবলিত ছয় দফা দাবি পেশ করেন। এটি ছিল পাকিস্তানি শাসকদের বৈষম্যনীতির বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিদের এ প্রতিবাদ ও জাতীয়তাবাদ দমিয়ে রাখতে স্বৈরাচার সরকার আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীদের গ্রেফতার করে। এর প্রতিবাদে ছাত্ররা ১১ দফা দাবিতে আন্দোলন করে। অবশেষে গণআন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ আন্দোলনের ধারাবাহিকতায় পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করেন। উদ্দীপকের উল্লিখিত বশির সরকারের বিভিন্ন শোষণ নীতি ও বঞ্চনার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এ আন্দোলনে মি. জামিলের নেতৃত্বে ছাত্ররা অংশগ্রহণ করলে তা গণআন্দোলনে রূপ নেয় । অনুরূপভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের শোষণনীতি ও স্বৈরাচার শাসকের হাত থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে মুক্ত করতে আজীবন সংগ্রাম করেছেন। আগরতলা মামলার ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলনের দামামা বেজে উঠে। শহিদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান, সার্জেন্ট জহুরুল হক ও অধ্যাপক ড. শামসুজ্জোহা। বাধ্য হয়ে আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেন। ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে “বঙ্গবন্ধু” উপাধি দেন। তিনি ছাত্রদের ১১ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং ছয় দফা ও ১১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন । যার ফলে পূর্ব পাকিস্তানে দুর্বার গণআন্দোলন শুরু হয় এবং আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। পরবর্তীতে ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে অভিহিত করেন। এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থান সফল হয় ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
মি. জামিলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিটি গণঅভ্যুত্থানে কী ধরনের ভূমি…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর