শেয়ারFacebookWhatsApp

উক্ত নির্বাচনে ঐক্যজোটের বিজয় অর্জনের ফলে রাজনৈতিক নেতৃত্বে যে পরিবর্তন এসেছিল তা মূল্যায়ন করো।

উত্তর: উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে রাজনৈতিক নেতৃত্বে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছিল। ১৯৫৪ সালে পূর্ব বাংলার পাঁচটি রাজনৈতিক দল মিলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করা হয়। জনগণের দাবির প্রতিফলন ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে দলটি বিপুল ব্যবধানে জয়ী হয়। ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। মুসলিম লীগ যে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ধনী শ্রেণির পকেট সংগঠনে পরিণত হয় এই ফলাফল তারই প্রমাণ। উদ্দীপকে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের মূল অংশ তৃণমূলের সাথে ঐক্যজোট গঠন করে নির্বাচনে জয়ী হওয়ার কথা বলা হয়েছে। এই নির্বাচন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়। এই নির্বাচন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের গোপন ব্যালট বিপ্লব। কারণ এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ কিছু নেতার ব্যক্তিগত সংগঠনে পরিণত হয়। নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের সাথে এর দূরত্ব বেড়ে যায়। এছাড়া মুসলিম লীগের অন্তর্দলীয় কোন্দলও বেড়ে যায়। অনেক ত্যাগী নেতা দলে জায়গা না পেয়ে দল ত্যাগ করে নতুন দল গঠন করে। বিশেষ করে ১৯৫৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণি ও তরুণদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে। উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় অর্জনের ফলে রাজনৈতিক চিন্তাধারা ধনিক শ্রেণি থেকে মধ্যবিত্ত ও তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত নির্বাচনে ঐক্যজোটের বিজয় অর্জনের ফলে রাজনৈতিক নেতৃত্বে যে পরি…

উদ্দীপক

১৯৬৯ সালে ভারতের ৪র্থ লোকসভায় অন্তঃকলহের কারণে ইন্দিরা গান্ধী দল থেকে বহিষ্কৃত হন। ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। গরিষ্ঠ সংখ্যক কংগ্রেস সদস্য ও স্বীয় তৃণমূল সমর্থকদের নিয়ে ইন্দ্রিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস (আর) বা মূল কংগ্রেস গঠিত হয়। অপরদিকে মোরারজি দেশাই-এর নেতৃত্বে মাত্র ৩২ জন কংগ্রেস সদস্য নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস (অর্গানাইজেশন) গঠিত হয়। ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর দল ৫১৮টি আসনের মধ্যে ৩৫২টি লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে মোরারজি দেশাই-এর দল অর্ধেক আসন হারায় ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে প্রতিহত করার জন্য ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পূর্ব বাংলার বিরোধী পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত দলই হলো যুক্তফ্রন্ট।

উত্তর

উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের আর্থ-সামাজিক স্বার্থ হাসিল ও বাঙালিদেরকে সাংস্কৃতিকভাবে পঙ্গু করা। পাকিস্তানের শাসনভার যে রাজনীতিবিদ ও আমলাদের হাতে ছিল, তাদের অধিকাংশই ছিলেন উত্তর ভারত থেকে আসা উর্দুভাষী। নতুন রাষ্ট্রের প্রধান বণিকগোষ্ঠীও ছিল উর্দুভাষী। কাজেই পাকিস্তানের ভাগ্য নির্ধারক বলে কথিত রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা নিজেদের রাজনৈতিক ও আর্থ- সামাজিক ক্ষমতার প্রাধান্য বজায় রাখতে তাদের ভাষা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করে। তাছাড়া উর্দুভাষী পাকিস্তানি শাসকগোষ্ঠী মনে করত বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। তারা মনে করত, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিলে পূর্ব বাংলার বাঙালিরা পশ্চিম বাংলার বাঙালিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে বৃহত্তর বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করতে পারে। তাই পূর্ব বাংলার বাঙালিকে নত করে রাখতে পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রথমে ভাষার ওপর আঘাত হানে।

উত্তর

১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের মিল খুঁজে পাওয়া যায় । পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলায় বৈষম্যমূলক শোষণ নীতি চালু করে। বাঙালিরা এই শোষণের বিরুদ্ধে সোচ্চার হয় এবং স্বাধিকার আদায়ের জন্য জোটবদ্ধ হয়। পাঁচটি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করে ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করে । জোট গঠন করে নির্বাচন করার সাথে উদ্দীপকে বর্ণিত ১৯৭১ সালের ভারতের নির্বাচনের মিল রয়েছে। ইন্দিরা গান্ধী ১৯৬৯ সালে ভারতের চতুর্থ লোকসভায় দলীয় অন্তঃকলহের কারণে দল থেকে বহিষ্কৃত হন। ফলে ইন্দিরা গান্ধী ও মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়। পরবর্তীতে ইন্দিরা গান্ধী কংগ্রেসের বেশিরভাগ সদস্য এবং তৃণমূল সমর্থকদের নিয়ে মূল কংগ্রেস (আর) গঠন করে ১৯৭১ সালের নির্বাচনে জয়ী হন। জোটবদ্ধ হওয়ার এই ঘটনা ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের কথা মনে করিয়ে দেয়। ক্ষমতাসীন মুসলিম লীগের দুঃশাসন, অপরাজনীতি প্রতিহত করতে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনবোধ করে। ফলে তারা ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এই দলগুলো হলো— আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজাম-ই-ইসলাম, গণতন্ত্রী দল এবং খিলাফত-ই- রব্বানি। জোট গঠন করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ২১ দফার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়ে যুক্তফ্রন্ট বিজয় লাভ করে। দলটি ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে । সুতরাং ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর জোটবদ্ধ হয়ে সরকার গঠনের সাথে যুক্তফ্রন্ট নির্বাচনের মিল রয়েছে।

উত্তর

উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে রাজনৈতিক নেতৃত্বে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছিল। ১৯৫৪ সালে পূর্ব বাংলার পাঁচটি রাজনৈতিক দল মিলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করা হয়। জনগণের দাবির প্রতিফলন ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে দলটি বিপুল ব্যবধানে জয়ী হয়। ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। মুসলিম লীগ যে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ধনী শ্রেণির পকেট সংগঠনে পরিণত হয় এই ফলাফল তারই প্রমাণ। উদ্দীপকে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের মূল অংশ তৃণমূলের সাথে ঐক্যজোট গঠন করে নির্বাচনে জয়ী হওয়ার কথা বলা হয়েছে। এই নির্বাচন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়। এই নির্বাচন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের গোপন ব্যালট বিপ্লব। কারণ এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ কিছু নেতার ব্যক্তিগত সংগঠনে পরিণত হয়। নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের সাথে এর দূরত্ব বেড়ে যায়। এছাড়া মুসলিম লীগের অন্তর্দলীয় কোন্দলও বেড়ে যায়। অনেক ত্যাগী নেতা দলে জায়গা না পেয়ে দল ত্যাগ করে নতুন দল গঠন করে। বিশেষ করে ১৯৫৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণি ও তরুণদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে। উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় অর্জনের ফলে রাজনৈতিক চিন্তাধারা ধনিক শ্রেণি থেকে মধ্যবিত্ত ও তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।