শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাদৃশ্য নিরূপণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত আফ্রিকার সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাদৃশ্য দেখা যায়। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। এর মধ্যে পাকিস্তান রাষ্ট্রটি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান— এই দুই ভাগে বিভক্ত ছিল। পশ্চিম পাকিস্তান আয়তনে অনেক বড় হলেও এর বিশাল অঞ্চল ছিল অনুর্বর, পাহাড়ি ও মরুময়। সেজন্য তখন ঐ অঞ্চলে কৃষিপণ্য কম উৎপাদিত হতো। অন্যদিকে নদীমাতৃক পূর্ব পাকিস্তান ছিল সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এক উর্বর ভূখণ্ড। উদ্দীপকের সুদানের ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য দেখা যায় । উদ্দীপকের সুদানের দক্ষিণাঞ্চল উর্বর এবং খনিজ সম্পদে ভরপুর অন্যদিকে উত্তরাঞ্চল অনুর্বর। আবার উত্তরাঞ্চলের আয়তন বেশি হলেও দক্ষিণাঞ্চলের তুলনায় সেখানে জনসংখ্যা কম। অনুরূপভাবে পশ্চিম পাকিস্তানের আয়তন বেশি হলেও পূর্ব পাকিস্তানের তুলনায় সেখানে জনসংখ্যা কম ছিল। পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ অঞ্চলের ভূমি ছিল উর্বর, যার ফলে এখানে কৃষির উন্নয়নের ব্যাপক সম্ভাবনা ছিল। বহু নদ-নদীবিধৌত পূর্ব পাকিস্তানে প্রচুর ফসল উৎপাদিত হতো। তবে শাসনক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্বাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। সুতরাং বলা যায়, ভৌগোলিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তদানীন্তন পাকিস্তানের সাথে সুদানের মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্…

উদ্দীপক

আফ্রিকার খনিজ সম্পদে ভরপুর একটি দেশ সুদান। এদেশের উত্তরাখালের আয়তন দক্ষিণাঞ্চলের চেয়ে অনেক বড় হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া উত্তরাঞ্চলে নদী-নালা কম থাকার কারণে এখানকার ভূমি ছিল অনুর্বর এবং কোথাও কোথাও মরুময়। অন্যদিকে নদীবিধৌত দক্ষিণ সুদান ছিল উর্বর এবং খনিজ সম্পদগুলোও এ অঞ্চলে অবস্থিত ছিল। রাষ্ট্রক্ষমতায় উত্তর সুদানের একচ্ছত্র আধিপত্য থাকায় তারা দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে উত্তরে সম্পদের পাহাড় গড়ে তোলে। এ অবস্থায় দক্ষিণ সুদান সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার ডাক দিলে জাতিসংঘের মধ্যস্থতায় গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জন করে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা ছিল বাংলা ।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম বড় পদক্ষেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে আছে । বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি একটি উজ্জ্বল তারিখ। এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় বাঙালি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। তাদের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, বরকত, জব্বারসহ কয়েকজন নিহত হন। তাদের রক্তের বিনিময়ে বাংলা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পায়। শহিদ দিবস হিসেবে এ দিনটি স্মরণীয়। একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবেও স্বীকৃতি দিয়েছে ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আফ্রিকার সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাদৃশ্য দেখা যায়। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। এর মধ্যে পাকিস্তান রাষ্ট্রটি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান— এই দুই ভাগে বিভক্ত ছিল। পশ্চিম পাকিস্তান আয়তনে অনেক বড় হলেও এর বিশাল অঞ্চল ছিল অনুর্বর, পাহাড়ি ও মরুময়। সেজন্য তখন ঐ অঞ্চলে কৃষিপণ্য কম উৎপাদিত হতো। অন্যদিকে নদীমাতৃক পূর্ব পাকিস্তান ছিল সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এক উর্বর ভূখণ্ড। উদ্দীপকের সুদানের ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য দেখা যায় । উদ্দীপকের সুদানের দক্ষিণাঞ্চল উর্বর এবং খনিজ সম্পদে ভরপুর অন্যদিকে উত্তরাঞ্চল অনুর্বর। আবার উত্তরাঞ্চলের আয়তন বেশি হলেও দক্ষিণাঞ্চলের তুলনায় সেখানে জনসংখ্যা কম। অনুরূপভাবে পশ্চিম পাকিস্তানের আয়তন বেশি হলেও পূর্ব পাকিস্তানের তুলনায় সেখানে জনসংখ্যা কম ছিল। পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ অঞ্চলের ভূমি ছিল উর্বর, যার ফলে এখানে কৃষির উন্নয়নের ব্যাপক সম্ভাবনা ছিল। বহু নদ-নদীবিধৌত পূর্ব পাকিস্তানে প্রচুর ফসল উৎপাদিত হতো। তবে শাসনক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্বাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। সুতরাং বলা যায়, ভৌগোলিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তদানীন্তন পাকিস্তানের সাথে সুদানের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সুদানের দুই অংশের বৈষম্যের মতো তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যও ছিল পাহাড় সমান। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ১৯৫৯-৬০ সালে পশ্চিম পাকিস্তানের অধিবাসীদের মাথাপিছু আয় ছিল পূর্ব পাকিস্তানের মানুষের তুলনায় ৩২% বেশি। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা ৬০ ভাগই অর্জিত হতো পূর্বাঞ্চল থেকে। অথচ এর মাত্র ২৫ ভাগ ব্যয় হতো এ অঞ্চলে। মোট রপ্তানি আয়ের ৬০ ভাগ পূর্ব বাংলার পণ্য থেকে অর্জিত হলেও এ অঞ্চল আমদানি পণ্যের মাত্র শতকরা ৩০ ভাগ পেত। পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৬০ ভাগই পূর্ব পাকিস্তানে থাকলেও জাতীয় আয়ের মাত্র ২৭ ভাগ ব্যয় হতো তাদের জন্য । পূর্ব পাকিস্তানের হাতে মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই ছিল না। কেন্দ্রীয় ব্যাংকসহ প্রায় সকল ব্যাংক, বিমা, বাণিজ্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি মিশনসমূহের সদর দফতর ছিল পশ্চিম পাকিস্তানে। অনেক শিল্পের কাঁচামাল পূর্ব পাকিস্তানে উৎপন্ন হলেও প্রধান শিল্পকারখানাগুলো প্রতিষ্ঠিত হয় পশ্চিমে। মোট তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় সেখানে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে বরাদ্দ ছিল অনেক কম। উদ্দীপকে দেখা যায়, উত্তর সুদান দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে সম্পদের পাহাড় গড়ে তোলে। একইভাবে পশ্চিম পাকিস্তানও পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শোষণ করে নিজেদের সমৃদ্ধ করে তোলে । পূর্ব পাকিস্তান হয়ে পড়ে অর্থনৈতিকভাবে পঙ্গু। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত উত্তর সুদানের নেতারা রাষ্ট্রক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছিলেন। একইভাবে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীও পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে উভয়ের মধ্যে ব্যাপক বৈষম্যের সৃষ্টি করে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।