উদ্দীপকে রিপাদের কলেজের অধ্যক্ষের বক্তব্যের সাথে তুমি কি একমত ? তোমার উত্তরের পক্ষে লেখো ।
উত্তর: হ্যাঁ, রিপাদের কলেজের অধ্যক্ষের বক্তব্যের সাথে আমি একমত । উদ্দীপকে আমরা দেখতে পাই, রিপাদের কলেজে ২১ ফেব্রুয়ারি আয়োজিত একটি আলোচনাসভায় তাদের কলেজের অধ্যক্ষ ভাষা আন্দোলন সম্পর্কে বলেন, এ আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা করে । অধ্যক্ষের এ উক্তিটি সম্পূর্ণরূপে সঠিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এ অন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির আত্মসচেতনতা বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনের মাধ্যমেই পূর্ব বাংলার পরবর্তী সকল আন্দোলনের সূত্রপাত হয়। এ আন্দোলনের পরবর্তী ধাপ ছিল ১৯৫৪ এর নির্বাচন। যেখানে বাঙালি জাতি যুক্তফ্রন্টকে বিজয়ী করে। এরপর ১৯৫৬ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ১৯৬৬ সালের ছয়দফা দাবির প্রেক্ষিতে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে বীর বাঙালি ঐক্যবদ্ধ হয়। এভাবে ১৯৬৯ সালে সংঘটিত হয় গণঅভ্যুত্থান যা আইয়ুব খানের পতনকে ত্বরান্বিত করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আর এরই প্রেক্ষিতে ১৯৭১ সালে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে । উপরের আলোচনায় দেখা যায়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির প্রথম আন্দোলন সংঘটিত হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আরো অনেক আন্দোলন হয়, যা চূড়ান্ত রূপ লাভ করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। এ যুদ্ধে বাঙালি জাতি নিজেদের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। তাই বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালির স্বাধীনতা আন্দোলনের সূচনা হয় ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে রিপাদের কলেজের অধ্যক্ষের বক্তব্যের সাথে তুমি কি একমত ? তোম…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর