শেয়ারFacebookWhatsApp

ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের পরবর্তী ঘটনাপ্রবাহের চূড়ান্ত রূপ তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের পরবর্তী ঘটনা প্রবাহের চূড়ান্ত রূপ ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলার জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি একটি নিছক প্রতিবাদী আন্দোলন ছিল না। এ আন্দোলনের মাধ্যমে বাঙালিরাই বিশ্বের ইতিহাসে প্রথম ভাষার জন্য রক্ত দান করে। এ আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মনে যে জাতীয়তাবোধের সূচনা হয়েছিল, তার চূড়ান্ত ফল ছিল বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম। ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্ত্বা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। আর এ চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণ-আন্দোলনে প্রেরণা জোগায় এবং মানুষের রাজনৈতিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়'। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত সাফল্য অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। সুতরাং ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ ছিল বাংলাদেশের স্বাধীনতা

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের পরবর্তী ঘটনাপ্রবাহের চূড়ান্ত রূপ তো…

উদ্দীপক

সরকারি শহীদ স্মৃতি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দিনে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের ঘটনা ও পরবর্তীতে এর প্রভাব বিষয়ক আলোচনা করেন। এ আলোচনা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সামাদের মনে গভীর রেখাপাত করলো। ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধায় তার মন অবনত হল এবং একজন বাঙালি হিসেবে ভীষণ গর্ববোধ করল।

ঢাকা কলেজ · 2024

উত্তর

জাতীয়তাবাদ বলতে এমন একটি রাজনৈতিক আদর্শকে বুঝায়, যার কারণে ব্যক্তি নিজেকে একটি নির্দিষ্ট জাতির অন্তর্ভুক্ত মনে করে এবং সেই জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভৌগোলিক পরিবেশ ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা প্রভৃতির সাথে একাত্মবোধ অনুভব করে।

উত্তর

পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যেই যুক্তফ্রন্ট গঠিত হয় । পাকিস্তান সৃষ্টির পর (১৯৪৭) মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এজন্য পূর্ব বাংলার নেতৃবৃন্দ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে নিজেদের অধিকার আদায় করতে চেয়েছিল । তাই তারা ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এছাড়া পূর্ব বাংলার সাধারণ মানুষ পাকিস্তানি শাসকগোষ্ঠীকে মোকাবিলা করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে চাপ দিতে থাকে। তাই পাঁচটি প্রধান দল যথা- আওয়ামী মুসলিম লীগ, নেজাম-ই-ইসলাম, কৃষক-শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল এবং খিলাফত-ই- রব্বানি দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয় ।

উত্তর

ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের পরবর্তী ঘটনা প্রবাহের চূড়ান্ত রূপ ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলার জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি একটি নিছক প্রতিবাদী আন্দোলন ছিল না। এ আন্দোলনের মাধ্যমে বাঙালিরাই বিশ্বের ইতিহাসে প্রথম ভাষার জন্য রক্ত দান করে। এ আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মনে যে জাতীয়তাবোধের সূচনা হয়েছিল, তার চূড়ান্ত ফল ছিল বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম। ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্ত্বা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। আর এ চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণ-আন্দোলনে প্রেরণা জোগায় এবং মানুষের রাজনৈতিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়'। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত সাফল্য অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। সুতরাং ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ ছিল বাংলাদেশের স্বাধীনতা

উত্তর

বাংলা ভাষার সংগ্রামী চেতনার জন্য সামাদের মত আমিও একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। ভাষার জন্য বাঙালিদের রক্ত দানের ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল। দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব-পাকিস্তানিদের ওপর নানা রকম শাসন-শোষণ চালাতে থাকে। তারা প্রথমেই পূর্ব বাংলার মানুষের ভাষার ওপর আঘাত হানার চেষ্টা করে এবং উর্দুকে মাতৃভাষা করার জন্য অন্যায় দাবি জানায়। কিন্তু বাংলার দামাল ছেলেরা তাদের অন্যায় দাবি মেনে না নিয়ে প্রতিবাদ মিছিল করলে তারা অন্যায়ভাবে মিছিলে গুলি চালালে অনেকেই শহিদ হন। সেদিন পুলিশের গুলিতে রফিক, জব্বার, সালামসহ আরও অনেকের তাজা রক্ত ঝরে। ভাষার জন্য বাঙালিদের রক্তদানের এমন ইতিহাস অনন্য। রক্তদানের মাধ্যমেই বাঙালিরা তাদের জাতীয়তাবাদী চেতনার প্রথম দাবি আদায়ে সফল হয়। বাঙালিদের অবিরাম সংগ্রামের জন্য ১৯৫৪ সালে পাকিস্তানের গণপরিষদে সরকারি ভাষা হিসেবে উর্দু ও বাংলা এবং পার্লামেন্টে ইংরেজি ছাড়াও উর্দু ও বাংলায় বক্তব্য রাখার বিধান করা হয়। ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় পরিষদ বাংলা ও উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, যা পাকিস্তানের প্রথম সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ স্বীকৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলা ভাষা ও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ২০০০ সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভাষার জন্য রক্ত দান করার শহিদের আত্মত্যাগের জন্যই শুধু এমন অর্জন করা সম্ভব হয়েছে। যা বিশ্বের বুকে বাংলা ভাষা ও বাংলাদেশকে অনন্য মর্যাদায় আসীন করেছে। সুতরাং ভাষার জন্য বাঙালিরা যেহেতু নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হয়নি, সে কারণে বাংলা ভাষা আমার গর্ব, বাংলা ভাষা আমার অহংকার ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।