শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মতো রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ফলেই কি আমাদের স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছিল ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে মতো অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ফলেই আমাদের স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছিল— বক্তব্যটি যথার্থ। স্বৈরশাসক আইয়ুব সরকার পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। বাঙালির ছয় দফা দাবিকে নস্যাৎ করে দিতে আইয়ুব সরকার ১৯৬৮ সালে আগরতলা মামলা দায়ের করে। এর বিরুদ্ধে আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের এগারো দফাভিত্তিক আন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালে এ আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে এ আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এ আন্দোলনে ছাত্রনেতা আসাদুজ্জামান ও শিক্ষক শামসুজ্জোহাসহ অনেকে শহিদ হন । ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম হওয়ার সময় থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সামাজিক ক্ষেত্রে চরম বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। বাঙালির ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবিকে উপেক্ষা করে বাঙালির মনে ক্ষোভের বহ্নিশিখা প্রজ্বলিত করেছিল। এ অবস্থায় সরকারের আগরতলার মিথ্যা মামলা দায়ের আন্দোলনের গতিকে আরও তীব্র করে। এ অবস্থায় কারাগারে আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে বললে তিনি তা অস্বীকার করেন। এদিকে ১৫ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শামসুজ্জোহা গুলিতে নিহত হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। ফলে ১৯৬৯ সালের আন্দোলনের মুখে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী দুর্বল হয়ে পড়ে এবং ১৯৭০ সালে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়। আর এ অভ্যুত্থানের পরবর্তী বড় সাফল্য হলো ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মহাবিজয়। এ আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে রায় দেয়। উনসত্তরের গণঅভ্যুত্থান ১৯৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। উদ্দীপকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ন্যায় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সফলতা স্বাধীনতা আন্দোলনের পাথেয় হিসেবে ভূমিকা রেখেছে । উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ফলেই আমাদের স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছিল ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের মতো রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ফলেই কি আমাদের স্বাধীনতার প…

উদ্দীপক

১৯৮৭ সালের ১০ নভেম্বর, বাঙালি জাতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেমে এসেছিল। নূর হোসেন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামকে বেগবান করেছিলেন। হাজারো জনতার ভিড়ে নূর হোসেন ছিলেন সমুজ্জ্বল দেদীপ্যমান। খালি গা আর জিন্সের প্যান্ট পরা নূর হোসেন ছুটে যাচ্ছিলেন এ মিছিল থেকে এ মিছিলে। সবার চোখ আটকে যাচ্ছিল তার বুকে ও পিঠে। জীবন্ত এক প্রতিবাদী পোস্টার, যে পোস্টার পৃথিবীর সব প্রতিবাদী পোস্টারকে হার মানায়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে পাঁচটি দল অংশগ্রহণ করে ।

উত্তর

১৯৫৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরের এক সাংবাদিক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। একে বাঙালির মুক্তির সনদ বলা হয় । ছয় দফার প্রথম দফা ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য একটি শাসনতন্ত্র রচনা করে একে সত্যিকার অর্থে একটি যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে। এর সরকার হবে সংসদীয় পদ্ধতির। প্রদেশগুলো পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করবে। সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত স্বৈরাচারী আন্দোলনের সাথে পাকিস্তান আমলের ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মিল রয়েছে। ১৯৫৮ সালের অক্টোবর মাসে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে পাকিস্তানের গণতান্ত্রিক ধ্যান-ধারণা, আশা-আকাঙ্ক্ষা ও বিধি-বিধান পর্যুদস্ত করেন। তার এ গণবিরোধী কাজ ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পরিচালিত আন্দোলনই ৬৯ এর গণঅভ্যুত্থান। উদ্দীপকেও এর প্রতিফলন লক্ষণীয়। ১৯৮৭ সালের ১০ নভেম্বর, বাঙালি জাতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে নামে। এদের মধ্যে নূর হোসেন রাজপথে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ আন্দোলনকে আরও বেগবান করে। একইভাবে পাকিস্তান সরকারের স্বৈরাচারী মনোভাবকে দমনের লক্ষ্যে পূর্ব পাকিস্তানে স্বাধিকার অর্জনের আন্দোলন সংঘটিত হয়। বাঙালি জাতি ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে আইয়ুব সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। ফলে আইয়ুব সরকারের এ সকল গ্রহসনের বিরুদ্ধে বাঙালি জাতি DAC এর ৮ দফার ভিত্তিতে এবং ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার ভিত্তিতে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ক্রমে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। ২০ জানুয়ারি ১৯৬৯ সালে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আর ২০ তারিখে নিহত আসাদের লাশ নিয়ে ২১ তারিখে ছাত্ররা গণঅভ্যুত্থানের নতুন রূপদান করে। এভাবে গণআন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করেন এবং গণঅভ্যুত্থান সফল হয়। উদ্দীপকেও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকে মতো অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ফলেই আমাদের স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছিল— বক্তব্যটি যথার্থ। স্বৈরশাসক আইয়ুব সরকার পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। বাঙালির ছয় দফা দাবিকে নস্যাৎ করে দিতে আইয়ুব সরকার ১৯৬৮ সালে আগরতলা মামলা দায়ের করে। এর বিরুদ্ধে আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের এগারো দফাভিত্তিক আন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালে এ আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে এ আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এ আন্দোলনে ছাত্রনেতা আসাদুজ্জামান ও শিক্ষক শামসুজ্জোহাসহ অনেকে শহিদ হন । ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম হওয়ার সময় থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সামাজিক ক্ষেত্রে চরম বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। বাঙালির ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবিকে উপেক্ষা করে বাঙালির মনে ক্ষোভের বহ্নিশিখা প্রজ্বলিত করেছিল। এ অবস্থায় সরকারের আগরতলার মিথ্যা মামলা দায়ের আন্দোলনের গতিকে আরও তীব্র করে। এ অবস্থায় কারাগারে আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে বললে তিনি তা অস্বীকার করেন। এদিকে ১৫ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শামসুজ্জোহা গুলিতে নিহত হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। ফলে ১৯৬৯ সালের আন্দোলনের মুখে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী দুর্বল হয়ে পড়ে এবং ১৯৭০ সালে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়। আর এ অভ্যুত্থানের পরবর্তী বড় সাফল্য হলো ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মহাবিজয়। এ আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে রায় দেয়। উনসত্তরের গণঅভ্যুত্থান ১৯৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। উদ্দীপকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ন্যায় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সফলতা স্বাধীনতা আন্দোলনের পাথেয় হিসেবে ভূমিকা রেখেছে । উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ফলেই আমাদের স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছিল ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের মতো রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ফলেই কি আমাদের স্বাধীনতার প… | Prosthuti