উদ্দীপকে উল্লিখিত দিবসের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ২১ ফেব্রুয়ারি সম্পর্কে বলা হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে এ দিবসের গুরুত্ব অপরিসীম । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল বাঙালিদের জন্য বিশেষ তাৎপর্যময় একটি দিন। এদিন বাংলা ভাষার দাবিতে সারা পূর্ব বাংলায় ধর্মঘট ও শোভাযাত্রার আহ্বান করা হয়। পাক সরকার ২০ ফেব্রুয়ারি থেকে ২০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করে। কিন্তু আন্দোলনকারীরা ২১ ফেব্রুয়ারি ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ইতিহাসের জন্ম দেন । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মিলিত হয়। সেখানে তারা গাজিউল হকের সভাপতিত্বে সমাবেশ শেষে ১৪৪ ধারা ভঙ্গ করে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগানে মিছিল নিয়ে অগ্রসর হয়। তাদের এ মিছিলে পুলিশ গুলি বর্ষণ করলে রফিক, বরকত, জব্বার প্রমুখ শহিদ হন। এ ঘটনা সারাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফলে পাকিস্তান সরকার বাঙালির ভাষার দাবি মানতে বাধ্য হয়। এই দিনটির গুরুত্ব অনুধাবন করে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ ঘোষণা বিশ্বজুড়ে বাঙালি জাতির গৌরবকে ছড়িয়ে দিয়েছে। এ আলোচনা থেকে বোঝা যায় যে, বাঙালি জাতির অধিকার আদায়ের ইতিহাসে ২১ ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অপরিসীম I
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দিবসের গুরুত্ব ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর