শেয়ারFacebookWhatsApp

উক্ত আন্দোলন ছিল 'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন'- বিশ্লেষণ করো ।

উত্তর: উক্ত আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন— মন্তব্যটি যথার্থ। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুসহ সব রাজবন্দির মুক্তিলাভ। এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে। সংসদীয় সরকার ব্যবস্থার সূচনা হয়। এছাড়া প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। উদ্দীপকের আফ্রিকা মহাদেশের একটি দেশের এক সামরিক কর্মকর্তার পাতানো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়ে স্বৈরাচারী শাসন প্রবর্তন এবং তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা আমাদেরকে পাক রাষ্ট্রপতি আইয়ুব খানকে স্মরণ করিয়ে দেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এ গণঅভ্যুত্থান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সূচনালগ্ন হিসেবে ভূমিকা রেখেছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিট শ্রেণির মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। আইয়ুব স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। তার পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হতে থাকে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় হয়। এ বিজয়ের পথ ধরেই মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ফল বয়ে আনে। তাই বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত আন্দোলন ছিল 'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন'- বিশ্লেষণ…

উদ্দীপক

আফ্রিকা মহাদেশের একটি দেশে এক সামরিক কর্মকর্তা ক্ষমতায় অসীন হন। ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রবর্তনের জন্য তিনি রাজনৈতিক দল গঠন করেন এবং পাতানো নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের পর তিনি ঐ দেশটির প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সামরিক বাহিনীর সহায়তা নিয়ে স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। কখনো বিরোধী দলের কোনো মতামত গ্রহণ করেননি। দেশের জনগণ একসময়ে তার অত্যাচার থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করে। মানুষের প্রবল আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়।

ঢাকা কলেজ · 2024

উত্তর

১৯৬৬ সালে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।

উত্তর

'আগরতলা মামলা' বলতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে অভিযুক্ত করে স্বৈরাচারী আইয়ুব খানের দায়ের করা মামলাকে বোঝায়। আগরতলা মামলাটি দায়ের করা হয় ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল- ১৯৬৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। মামলাটির সরকারি নাম হলো 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য।' তবে মামলায় আগরতলার কথা উল্লেখ থাকায় এটি 'আগরতলা মামলা' নামে পরিচিত হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে আমার পঠিত পূর্ব পাকিস্তানের ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সামঞ্জস্যপূর্ণ । ১৯৫৮ সালের অক্টোবর মাসে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে পাকিস্তানের গণতান্ত্রিক ধ্যান-ধারণা, আশা-আকাঙ্ক্ষা ও বিধি-বিধান পর্যুদস্ত করেন। এছাড়া আইয়ুব খানের শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পর্বত সমান বৈষম্য সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে সংঘটিত হয় '৬৯ এর গণঅভ্যুত্থান। এর প্রতিফলন উদ্দীপকেও লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, আফ্রিকা মহাদেশের একটি দেশে এক সামরিক কর্মকর্তা পাতানো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। দেশের জনগণ এক সময়ে তার অত্যাচার থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করে। মানুষের প্রবল আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়। এ রাষ্ট্রপতি পাকিস্তানি শাসক আইয়ুব খানকে প্রতিনিধিত্ব করেন। কেননা আইয়ুব খানই মৌলিক গণতন্ত্রের নামে পাতানো নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হন এবং বৈষম্যমূলক স্বৈরাচারী শাসন শুরু করেন। পাক সরকারের বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে আইয়ুব সরকার ১৯৬৮ সালে জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। ফলে আইয়ুব সরকারের এ সকল প্রহসনের বিরুদ্ধে বাঙালি জাতি DAC-এর ৮ দফার ভিত্তিতে এবং ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফার ভিত্তিতে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ক্রমে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। ২০ জানুয়ারি ১৯৬৯ সালে ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আর ২০ তারিখে নিহত আসাদের লাশ নিয়ে ২১ তারিখে ছাত্ররা গণঅভ্যুত্থানের নতুন রূপদান করে। এভাবে গণআন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করে এবং গণঅভ্যুত্থান সফলতা লাভ করে। উদ্দীপকেও ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের প্রতিফলন ঘটেছে।

উত্তর

উক্ত আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন— মন্তব্যটি যথার্থ। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুসহ সব রাজবন্দির মুক্তিলাভ। এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে। সংসদীয় সরকার ব্যবস্থার সূচনা হয়। এছাড়া প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। উদ্দীপকের আফ্রিকা মহাদেশের একটি দেশের এক সামরিক কর্মকর্তার পাতানো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়ে স্বৈরাচারী শাসন প্রবর্তন এবং তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা আমাদেরকে পাক রাষ্ট্রপতি আইয়ুব খানকে স্মরণ করিয়ে দেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এ গণঅভ্যুত্থান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সূচনালগ্ন হিসেবে ভূমিকা রেখেছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিট শ্রেণির মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। আইয়ুব স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। তার পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হতে থাকে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় হয়। এ বিজয়ের পথ ধরেই মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ফল বয়ে আনে। তাই বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।