উদ্দীপকটি তোমার পঠিত কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয় ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল সবচেয়ে বড়। পূর্ব পাকিস্তান সরকার পরিচালনা করত মুসলিম লীগ। কিন্তু মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ ও দমননীতির কারণে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নেজামে ইসলাম, পাকিস্তান জাতীয় কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলের জন্ম হয়। ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম খিলাফত-ই- রাব্বানি এবং গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে। যেমনটি উদ্দীপকেও দেখা যায়। উদ্দীপকে ২০১৫ সালের বিহার রাজ্যের নির্বাচনে বিজেপিকে হটানোর জন্য নীতিশকুমার, লালু প্রসাদ প্রমুখ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে। একইভাবে মুসলিম লীগকে হারানোর জন্য ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন করা হয়। নির্বাচনে যুক্তফ্রন্ট 'নৌকা' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। অন্যদিকে, যুক্তফ্রন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে নির্বাচন করে। নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ফ্রন্ট ব্যাপক প্রচারণা চালায়। নির্বাচনি প্রচারণার জন্য তারা সবুজকোর্তা বাহিনী নিয়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে। অবশেষে ১৯৫৪ সালের ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুসলিম লীগের বিপক্ষে যুক্তফ্রন্ট বিপুল ব্যবধানে জয়লাভ করে । সুতরাং বলা যায়, উদ্দীপকের নির্বাচন পূর্ব পাকিস্তানের ১৯৫৪ সালের নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পঠিত কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয় ? ব্যাখ্যা …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর