উদ্দীপকে বর্ণিত স্বৈরাচারী আন্দোলনের সাথে পাকিস্তান আমলের কোন ঐতিহাসিক আন্দোলনের মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত স্বৈরাচারী আন্দোলনের সাথে পাকিস্তান আমলের ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মিল রয়েছে। ১৯৫৮ সালের অক্টোবর মাসে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে পাকিস্তানের গণতান্ত্রিক ধ্যান-ধারণা, আশা-আকাঙ্ক্ষা ও বিধি-বিধান পর্যুদস্ত করেন। তার এ গণবিরোধী কাজ ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পরিচালিত আন্দোলনই ৬৯ এর গণঅভ্যুত্থান। উদ্দীপকেও এর প্রতিফলন লক্ষণীয়। ১৯৮৭ সালের ১০ নভেম্বর, বাঙালি জাতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে নামে। এদের মধ্যে নূর হোসেন রাজপথে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ আন্দোলনকে আরও বেগবান করে। একইভাবে পাকিস্তান সরকারের স্বৈরাচারী মনোভাবকে দমনের লক্ষ্যে পূর্ব পাকিস্তানে স্বাধিকার অর্জনের আন্দোলন সংঘটিত হয়। বাঙালি জাতি ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে আইয়ুব সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। ফলে আইয়ুব সরকারের এ সকল গ্রহসনের বিরুদ্ধে বাঙালি জাতি DAC এর ৮ দফার ভিত্তিতে এবং ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার ভিত্তিতে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ক্রমে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। ২০ জানুয়ারি ১৯৬৯ সালে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আর ২০ তারিখে নিহত আসাদের লাশ নিয়ে ২১ তারিখে ছাত্ররা গণঅভ্যুত্থানের নতুন রূপদান করে। এভাবে গণআন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করেন এবং গণঅভ্যুত্থান সফল হয়। উদ্দীপকেও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতিফলন ঘটেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত স্বৈরাচারী আন্দোলনের সাথে পাকিস্তান আমলের কোন ঐতিহা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর