শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত নেতার দাবির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন দাবির সাদৃশ্য লক্ষ করা যায় ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার দাবিনামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির প্রতিফলন ঘটেছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্য প্রদর্শন করে। এসব বৈষম্যের প্রতিকার ও পূর্ব পাকিস্তানের স্বাধিকারের লক্ষ্যে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন। উদ্দীপকে আফ্রিকা অঞ্চলের নেতা ঐ অঞ্চলের জনসাধারণকে সরকারের বঞ্চনা ও শোষণের হাত থেকে রক্ষার জন্য সরকারের নিকট দাবি তুলে ধরে। ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেছিলেন। এই ছয় দফা দাবিতে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয় ৷ বলা হয় প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রের হাতে, বাকি সব ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। দুই প্রদেশে দুটি রিজার্ভ ব্যাংকসহ একই ধরনের মুদ্রা চালু করার দাবি করা হয়। এছাড়া রাজস্ব ও শুল্ক এবং বৈদেশিক বিষয় প্রদেশের হাতে দেওয়ার কথা বলা হয়। এ ছয় দফা দাবিতে আরো বলা হয় নিজস্ব নিরাপত্তার জন্য অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী তথা মিলিশিয়া বাহিনী গঠন করতে পারবে। ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ব্যানারে এবং শেখ মুজিবুর রহমানের নামে 'আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি' নামক একটি পুস্তিকা প্রকাশ করা হয় । অবশেষে ১৯ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 'ছয় দফা' কর্মসূচি অনুমোদন করা হয়। উদ্দীপকের নেতার দাবিনামায় এ ছয় দফা দাবির প্রতিফলন ঘটেছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত নেতার দাবির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন …

উদ্দীপক

আমিন সাহেব বিটিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখছিলেন। এতে আফ্রিকা অঞ্চলের জনগণের সংগ্রামের ঘটনা দেখাচ্ছিল। ঐ অঞ্চলের সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের বৈষম্যনীতির কারণে তারা সকল ক্ষেত্রে বঞ্চিত ও শোষিত হতে থাকে। তাদের রক্ষার জন্য এগিয়ে আসেন এক মহান নেতা। তিনি দাবি জানালেন জনগণের স্বার্থরক্ষার জন্য প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে এবং ব্যবসা-বাণিজ্য, কর ও শুল্ক ধার্য এবং আদায়, আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা প্রদেশের হাতে থাকবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালির ওপর যে হত্যাযজ্ঞ চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন টিক্কা খান এবং রাও ফরমান আলী। রাও ফরমান আলীকে ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের মূল দায়িত্ব দেওয়া হয়। এ ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরিতে পরিণত করে। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্রও একইভাবে পাক বাহিনী গণহত্যায় মেতে ওঠে। এ রাতে তারা শুধু ঢাকায় প্রায় ৭০০০ বাঙালিকে হত্যা করে। ঢাকার বাইরেও তাদের এ নৃশংস হত্যাযজ্ঞ পরিচালিত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চের এ বর্বর অভিযানকেই 'অপারেশন সার্চলাইট' নাম দেওয়া হয়েছিল ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার দাবিনামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির প্রতিফলন ঘটেছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্য প্রদর্শন করে। এসব বৈষম্যের প্রতিকার ও পূর্ব পাকিস্তানের স্বাধিকারের লক্ষ্যে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন। উদ্দীপকে আফ্রিকা অঞ্চলের নেতা ঐ অঞ্চলের জনসাধারণকে সরকারের বঞ্চনা ও শোষণের হাত থেকে রক্ষার জন্য সরকারের নিকট দাবি তুলে ধরে। ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেছিলেন। এই ছয় দফা দাবিতে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয় ৷ বলা হয় প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রের হাতে, বাকি সব ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। দুই প্রদেশে দুটি রিজার্ভ ব্যাংকসহ একই ধরনের মুদ্রা চালু করার দাবি করা হয়। এছাড়া রাজস্ব ও শুল্ক এবং বৈদেশিক বিষয় প্রদেশের হাতে দেওয়ার কথা বলা হয়। এ ছয় দফা দাবিতে আরো বলা হয় নিজস্ব নিরাপত্তার জন্য অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী তথা মিলিশিয়া বাহিনী গঠন করতে পারবে। ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ব্যানারে এবং শেখ মুজিবুর রহমানের নামে 'আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি' নামক একটি পুস্তিকা প্রকাশ করা হয় । অবশেষে ১৯ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 'ছয় দফা' কর্মসূচি অনুমোদন করা হয়। উদ্দীপকের নেতার দাবিনামায় এ ছয় দফা দাবির প্রতিফলন ঘটেছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উক্ত নেতার দাবিনামা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল । পূর্ব পাকিস্তানের শোষিত, নির্যাতিত জনগণ ছয় দফাকে মুক্তির সনদ রূপে আখ্যায়িত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফাকে আমাদের বাঁচার দাবি বলে মন্তব্য করেন। শোষকের হাত থেকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ের হাতিয়ার হচ্ছে ছয় দফা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ছয় দফার গুরুত্ব অপরিসীম। ১৯৭০ সালের নির্বাচনে ছয় দফা ছিল নির্বাচনের মূল ইশতেহার। এ নির্বাচনে ছয় দফার পক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়। বাঙালির স্বাধীনতার ভিত্তি হয় দফা হওয়ায় এটিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলা হয়। আবার স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ হলো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে বাঙালি জাতি শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় লাভ করে, অভ্যুদয় হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। আর এর মূলে ছিল ছয় দফা কর্মসূচির অবদান। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির মুক্তির সনদ। পরিশেষে বলা যায়, ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে 'ম্যাগনাকার্টা' ফরাসি বিপ্লবে 'অধিকার বিল' এবং আমেরিকার স্বাধীনতার ক্ষেত্রে 'ব্যক্তিস্বাধীনতা'-এর যে অবদান, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতেও ছয় দফার ভূমিকা সীমাহীন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।