শেয়ারFacebookWhatsApp

উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর: উক্ত আন্দোলন অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বাঙালি জাতির জন্য সুদূরপ্রসারী ফল বয়ে আনে। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুসহ সব রাজবন্দির মুক্তিলাভ। এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে। সংসদীয় সরকার ব্যবস্থার সূচনা হয়। এছাড়া প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিট শ্রেণির মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। আইয়ুবি স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। তার পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হতে থাকে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় হয়। এ বিজয়ের পথ ধরেই মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ফল বয়ে আনে। অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ভূমিকা ছিল অপরিসীম।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উদ্দীপক

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। রাজপরিবারে জন্ম হলেও বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের কারণে তিনি দীর্ঘ আটাশ বছর কারাবাস ছিলেন। ছাত্রজীবনে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন । তার আদর্শে গড়া দল এএনসি (আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস)-কে এক পর্যায়ে নিষিদ্ধ করা হলে শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে তিনি সশস্ত্র সংগ্রামের ডাক দেন। ১৯৬২ সালে তাকে বন্দি করে প্রথমে পাঁচ বছর ও পরে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সত্তরের দশকে 'ব্ল্যাক কনসাসনেস মুভমেন্ট' নামে জঙ্গি আন্দোলন শুরু হয়। কারাগারে স্টিভ বিকো নামে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নেলসন ম্যান্ডেলাসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে গণআন্দোলন শুরু হয়। পরিশেষে বর্ণবাদী সরকার ১৯৯০ সালের ১০ ফেব্রুয়ারি আলোচনায় বসে এবং ১১ ফেব্রুয়ারি ম্যান্ডেলাকে মুক্তি দেয়। লাখো জনতার উদ্দেশ্যে কেপটাউনের টাউন হলের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি ভাষণ দেন। ১৯৯৪ সালের গণতান্ত্রিক নির্বাচনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়।

উত্তর

বাঙালির ছয় দফা ভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়েছিল।ছয় দফা দাবি ছিল পশ্চিম পাকিস্তানের শাসন ও শোষণ থেকে বাঙালির মুরি সনদ। এ কারণে ছয় দফা দাবি আদায়ে বাঙালি জাতি বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তীব্র সামান্দোলন গড়ে তোলে। এ পরিস্থিতিতে সরকার কৌশলে বাংলার প্রধান নেতা বঙ্গবন্ধুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করার যন্ত্রে লিপ্ত হয়। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে।

উত্তর

উপরে রাজবন্দিদের মুক্তির দাবিতে সংঘটিত গণআন্দোলনের সাথে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মিল পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে বাঙালি জাতির পক্ষে ছয় ा দাবি করেন। এ দাবি আদায়ের লক্ষ্যে বাঙালিরা আন্দোলনে নামে। এ আন্দোলনকে স্তব্ধ করার জন্য আইয়ূব খান আগরতলা মামলা করে। এ ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানে পরিচালিত তীব্র আন্দোলনই হলো '৬৯-এর গণঅভ্যুত্থান। উদ্দীপকের গণআন্দোলন এ আন্দোলনের প্রতিই ইঙ্গিত করে। উদ্দীপকে বলা হয়েছে, বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নেলসন ম্যান্ডেলা ও তার সহযোগীদের কারাদণ্ড দেওয়া হয়। এরপর কারাগারে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নেলসন ম্যান্ডেলাসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে গণআন্দোলন শুরু হয়। এ আন্দোলনের মুখে বর্ণবাদী সরকার ম্যান্ডেলাকে মুক্তি দেয়। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও এমনই দেখা যায়। আগরতলা মামলা এবং বঙ্গবন্ধুর কারাদণ্ড পূর্ব পাকিস্তানের মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পূর্ব পাকিস্তানের ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে। এ পরিষদ ১১ দফা দাবি পেশ করে তীব্র আন্দোলন শুরু করে। এ আন্দোলন আইয়ুব বিরোধী গণআন্দোলনে রূপ নেয়। এ সময় পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান, বন্দি অবস্থায় ঢাকা সেনানিবাসে আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহরুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা নিহত হন। এর ফলে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের আন্দোলন ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত আন্দোলন অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বাঙালি জাতির জন্য সুদূরপ্রসারী ফল বয়ে আনে। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুসহ সব রাজবন্দির মুক্তিলাভ। এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে। সংসদীয় সরকার ব্যবস্থার সূচনা হয়। এছাড়া প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিট শ্রেণির মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। আইয়ুবি স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। তার পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হতে থাকে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় হয়। এ বিজয়ের পথ ধরেই মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ফল বয়ে আনে। অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ভূমিকা ছিল অপরিসীম।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।