“উক্ত আন্দোলন বাঙালিকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করেছিল”— পর্যালোচনা করো
উত্তর: উদ্দীপকের সংগীতটিতে ভাষা আন্দোলনের ইঙ্গিত রয়েছে, যা বাঙালিকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করে এবং স্বাধীনতা আন্দোলনকে তরান্বিত করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে এক ঐতিহাসিক ঘটনা। বাঙালি যে একটি ঐক্যবদ্ধ জাতি; তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয় এ আন্দোলন, তা প্রমাণ করে। ভাষাশহিদদের মহান আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রভাষা হিসেবে মাতৃভাষা বাংলার মর্যাদা অর্জিত হয়। আর এ অর্জন বাঙালিকে সব আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দেয় । উদ্দীপকের সংগীতটিতে বাঙালির আত্মত্যাগের পাশাপাশি তাদের অধিকারবোধ ও প্রতিবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ থেকে পাওয়া জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ১৯৬২ সালে আইয়ুব খান সরকারের প্রবর্তিত শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাংলার ছাত্রসমাজ এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। ১৯৬৬ সালের ছয় দফা দাবির প্রেক্ষিতে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে বীর বাঙালি ঝাঁপিয়ে পড়ে। আর ১৯৬৯ সালে সংঘটিত হয় ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যা আইয়ুব খানের পতনকে ত্বরান্বিত করে। পরে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া না হলে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাঙালি অর্জন করে তাদের চূড়ান্ত বিজয়। আবার '৯০-এর স্বেরাচারী বিরোধী আন্দোলনেও ঐক্যবদ্ধ হয়ে বাঙালি স্বৈরাচারের পতন ঘটায়। বাঙালির এ ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পেছনে রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে উৎসারিত জাতীয়তাবাদী চেতনা। পরিশেষে বলা যায়, ভাষা আন্দোলনে শহিদ হওয়া রফিক, বরকত, শফিউর, জব্বার, সালাম প্রতিনিয়ত বাঙালির মধ্যে অধিকারবোধ সৃষ্টি করে এবং ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলনের অনুপ্রেরণা দেয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
“উক্ত আন্দোলন বাঙালিকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করেছিল”— পর্যা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর