উদ্দীপকে বর্ণিত মিয়ানমারের উক্ত নির্বাচনের সাথে বাংলাদেশের কোন ঐতিহাসিক নির্বাচনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মিয়ানমারের ১৯৯০ সালের নির্বাচনের সাথে বাংলাদেশের ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে দেখা যায়, ১৯৯০ সালে মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে অংসান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জয় লাভ করলে জান্তা সরকার ক্ষমতা ছাড়েনি। তেমনি ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জান্তা সরকারের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে। দীর্ঘদিন সামরিক শাসনের পর ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনের ঘোষণা দেন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন। ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয়। কিন্তু ১২ নভেম্বর পূর্ব বাংলার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেখা দিলে উপদ্রব এলাকায় ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬৯টি। আওয়ামী লীগ এ ১৬৯টি আসনের মধ্যে সংরক্ষিত ৭টি মহিলা আসনসহ ১৬৭টি আসন লাভ করে। অন্যদিকে, পিপিপি পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশে মোট ৮৮টি আসন লাভ করে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। পক্ষান্তরে, মুসলিম লীগ পেয়েছিল মাত্র ৯টি আসন। আবার পূর্ব পাকিস্তান প্রাদেশি। পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন লাভ করে। এভাবে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এ নির্বাচন স্বাধীনতার পথকে অনেক এগিয়ে দিয়েছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মিয়ানমারের উক্ত নির্বাচনের সাথে বাংলাদেশের কোন ঐতিহ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর