শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাথে পাকিস্তানের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত হোসনি মোবারকের সাথে পাকিস্তানের শাসক আইয়ুব খানের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে প্রেসিডেন্ট হোসনি মোবার মিশরের প্রেসিডেন্ট হয়ে সামরিক বাহিনীর সহায়তায় স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা করেন, যেখানে তিনি বিরোধীদের ওপর কঠোর দমননীতি দ্বারা অত্যাচার করেন। ফলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকের হোসনি মোবারকের সাথে আইয়ুব খানের মিল রয়েছে। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে স্বৈরাচারী শাসন প্রবর্তন করেন। তিনি সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন। পাকিস্তানে ১৯৫৮ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আইয়ুব খান সামরিক শাসন ও তথাকথিত মৌলিক গণতন্ত্রের প্রহসন চলে। ১৯৫৮ সালে দেশে সামরিক আইন জারি করে পাকিস্তানের গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্রের চর্চার কামনায় জনগণ সময়ের অপেক্ষায় ছিল যার বহিঃপ্রকাশ ঘটে ঊনসত্তরের বিক্ষোভের মধ্য দিয়ে। পাকিস্তানের আইয়ুব শাসন মূলত দুর্নীতির বীজ বপন করার দশক। মৌলিক গণতন্ত্র নামে তথাকথিত গণতন্ত্র কায়েম করে গণবিরোধী দুর্নীতিপরায়ণ টাউট শ্রেণির দৌরাত্ম্য দেশের জনগণকে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ঠেলে দেয়। আইয়ুব খান দালাল শ্রেণি সৃষ্টি করে অবৈধ শ্রেণির দ্বারা দুর্নীতি বৈধকরণ করেন। এর সাথে সরকারি যোগসূত্র স্থাপন করে অরাজকতার মাত্রা বাড়িয়ে দেয়। পাকিস্তানের প্রথম আইয়ুব সামরিক শাসনে কতিপয় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তার ক্ষমতা, প্রভাব দারুণভাবে বেড়ে যায়। তাদের দৌরাত্ম্যের ও কর্মকান্ডের সরকার ও জনগণের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়ে সরকার গর্ণসম্পর্কহীন হয়ে পড়ে। তাদের গণবিরোধী ভূমিকায় জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে।তাই বলা যায় , হোসনি মোবারকের সাথে পাকিস্তানের শাসক আইয়ুব খান যথার্থই সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাথে পাকিস্তানের কোন শাস…

উদ্দীপক

হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর সামরিক বাহিনীর সহায়তায় স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন। বিরোধী দলের মতামতকে অগ্রাহ্য করে তিনি দেশের একটি অঞ্চলের উপর কঠোর দমননীতি চালু করেন। দেশের আপামর জনসাধারণ তার অত্যাচারে জর্জরিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। সরকার পতনের এ আন্দোলনের মুখে হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হয়।

Dhaka · 2023

উত্তর

১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম শহিদ ড. শামসুজ্জোহা।

উত্তর

শিক্ষাখাতে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য ছিল অত্যন্ত মারাত্মক ও ভয়ংকর। পূর্ব পাকিস্তানিদের অশিক্ষিত রেখে শোষণ করাই ছিল পশ্চিম পাকিস্তানিদের মূল লক্ষ্য। এখানে সরকারের দৃষ্টিভঙ্গিও ছিল পশ্চিম পাকিস্তানিদের মতো। তাদের সুচিন্তিত, পরিকল্পিত দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র ছিল যে, পূর্ব পাকিস্তানিরা যেন মর্যাদায়, যোগ্যতায় ও ক্ষমতায় পশ্চিম পাকিস্তানিদের সমযোগ্য হতে না পারে। পূর্ব পাকিস্তান শিক্ষায় অনগ্রসর থাকার কারণে এখানেই সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ করা প্রয়োজন ছিল। অথচ তারা এর উল্টো করেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হোসনি মোবারকের সাথে পাকিস্তানের শাসক আইয়ুব খানের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে প্রেসিডেন্ট হোসনি মোবার মিশরের প্রেসিডেন্ট হয়ে সামরিক বাহিনীর সহায়তায় স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা করেন, যেখানে তিনি বিরোধীদের ওপর কঠোর দমননীতি দ্বারা অত্যাচার করেন। ফলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকের হোসনি মোবারকের সাথে আইয়ুব খানের মিল রয়েছে। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে স্বৈরাচারী শাসন প্রবর্তন করেন। তিনি সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন। পাকিস্তানে ১৯৫৮ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আইয়ুব খান সামরিক শাসন ও তথাকথিত মৌলিক গণতন্ত্রের প্রহসন চলে। ১৯৫৮ সালে দেশে সামরিক আইন জারি করে পাকিস্তানের গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্রের চর্চার কামনায় জনগণ সময়ের অপেক্ষায় ছিল যার বহিঃপ্রকাশ ঘটে ঊনসত্তরের বিক্ষোভের মধ্য দিয়ে। পাকিস্তানের আইয়ুব শাসন মূলত দুর্নীতির বীজ বপন করার দশক। মৌলিক গণতন্ত্র নামে তথাকথিত গণতন্ত্র কায়েম করে গণবিরোধী দুর্নীতিপরায়ণ টাউট শ্রেণির দৌরাত্ম্য দেশের জনগণকে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ঠেলে দেয়। আইয়ুব খান দালাল শ্রেণি সৃষ্টি করে অবৈধ শ্রেণির দ্বারা দুর্নীতি বৈধকরণ করেন। এর সাথে সরকারি যোগসূত্র স্থাপন করে অরাজকতার মাত্রা বাড়িয়ে দেয়। পাকিস্তানের প্রথম আইয়ুব সামরিক শাসনে কতিপয় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তার ক্ষমতা, প্রভাব দারুণভাবে বেড়ে যায়। তাদের দৌরাত্ম্যের ও কর্মকান্ডের সরকার ও জনগণের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়ে সরকার গর্ণসম্পর্কহীন হয়ে পড়ে। তাদের গণবিরোধী ভূমিকায় জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে।তাই বলা যায় , হোসনি মোবারকের সাথে পাকিস্তানের শাসক আইয়ুব খান যথার্থই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের আন্দোলনের মতো উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের ইতিহাসের সফল ও বড় গণআন্দোলন মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। নিচে তা ব্যাখ্যা করা হলো-১৯৪৭ সালে পাকিস্তান বিভক্তির পর পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ১৯৬৯ সাল পর্যন্ত বিভিন্ন, আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়, যার মধ্যে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল সবচেয়ে সফল ও বড় গণআন্দোলন। কেননা এ আন্দোলনের ফলে আইয়ুব খান ১৯৬৯ সালের ২৫ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। সামরিক স্বৈরাচারী শাসক আইয়ুব খান, বাঙালিদের ছয় দফা দাবির প্রেক্ষাপটে গড়ে ওঠা গণআন্দোলন দমনের জন্য ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে মামলার আসামি করা হয়। এ মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। বাঙালি জনগোষ্ঠী এবং রাজনৈতিক নেতৃত্বকে দমিয়ে রাখার এক ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে আগরতলা মামলা। এ মামলার আসামিদের গ্রেফতার দেখানো হলে সমগ্র বাংলার ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালের জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং আন্দোলনের কর্মসূচি হিসেবে১১ দফা ঘোষণা করা হয়। ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি পূর্ব পাকিস্তানে পূর্ণ হরতাল পালিত হয় এবং এ আন্দোলনে বাধা দেওয়ার কারণে ১৮ জানুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করে এবং একপর্যায়ে পুলিশ ও ইপিআর-এর সাথে তাদের সংঘর্ষ হলে পুলিশের গুলিতে আসাদুজ্জামানসহ আরো ৩ জন নিহত হয়। যার প্রেক্ষিতে সমগ্র পাকিস্তানে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। সমস্যা সমাধানে ১৯৬৯ সালের ৫ ফেব্রুয়ারি আইয়ুব খান বিরোধী রাজনৈতিকদের সাথে আলোচনার প্রস্তাব দিলেও বঙ্গবন্ধু জেলে থাকায় তা ব্যর্থ হয়। এদিকে ১৫ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা সেনানিবাসে আটক আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু ও ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জোহার মৃত্যু হলে আন্দোলন তীব্র হয়। অবশেষে আন্দোলনের তীব্রতায় ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।