উদ্দীপকের আলোকে উক্ত আন্দোলনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মত ভাষা আন্দোলন বাংলায় ধারাবাহিক আন্দোলনের জন্ম দেয় বলে এর তাৎপর্য অপরিসীম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এ আন্দোলন বাঙালিদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে। এ আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ অধিকার সচেতন হয়ে ওঠে। ফলে তারা স্বতঃস্ফুর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে দাবি আদায়ে সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বাঙালি জাতি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে এক ব্যালট বিপ্লব ঘটায় । ১৯৬২ সালে আইয়ুব খান সরকারের প্রবর্তিত শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাংলার ছাত্রসমাজ এক আন্দোলন গড়ে তোলে । ১৯৬৬ সালের ছয় দফা দাবির প্রেক্ষিতে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে বীর বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে। আর ১৯৬৯ সালে সংঘটিত হয় ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যা আইয়ুব খানের পতন ঘটায়। ১৯৭০ সালের নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে। কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে দেয়া না হলে বাঙালি জাতি ১৯৭১ সালের ৭মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয় । অবশেষে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙালি অর্জন করে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আর পৃথিবীর মানচিত্রে উদ্ভব ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের । উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি করে। এই চেতনা ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের তাৎপর্য অপরিসীম।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত আন্দোলনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর