শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে পূর্ববাংলার কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায় ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের সাথে পূর্ব বাংলার ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের মিল খুঁজে পাই । পাকিস্তান সৃষ্টির পর থেকে মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। তাই পূর্ব বাংলার নেতৃবৃন্দ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে নিজেদের অধিকার আদায় করতে চায়। এজন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন লক্ষ করা যায় ৷ উদ্দীপকে বর্ণিত 'ক' দেশটি পরাধীনতায় মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে । 'খ'-দল ক্ষমতায় আসার পর 'গ' অঞ্চলে শোষণ নির্যাতন শুরু করে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐ অঞ্চলের বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে ইতিবাচক ফল লাভ করে। ১৯৫৪ সালে পাকিস্তানের নির্বাচনেও মুসলিম লীগের বিরুদ্ধে একটি দল গঠিত হয়েছিল। এর নাম ছিল যুক্তফ্রন্ট। জোটের শরিক দলগুলো ছিল- ১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ২. শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি ৩. মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলাম, ৪. হাজি মোহাম্মদ দানেশের বামপন্থি গণতন্ত্রী দল এবং ৫. আবুল হাশিমের নেতৃত্বাধীন 'খিলাফত-ই-রাব্বানি'। এ জোট ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। আওয়ামী মুসলিম লীগের দলীয় প্রতীক নৌকাকে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক হিসেবে ঘোষণা করে। নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলমানদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্টকে তুলে ধরা হয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে পূর্ববাংলার কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায় ? ব্যাখ্…

উদ্দীপক

'ক' দেশটি পরাধীনতায় মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 'খ' দল ক্ষমতায় আসার পর 'গ' অঞ্চলের শোষণ নির্যাতন শুরু করে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐ অঞ্চলের বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ইতিবাচক ফল লাভ করে ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

বাংলা একাডেমি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

বাংলাভাষী জনগণ যে চেতনা লালন করে তাই বাঙালি জাতীয়তাবাদী চেতনা । জাতীয়তাবাদ একটি রাজনৈতিক অভিব্যক্তি। জাতীয়তাবাদী চেতনার কারণে ব্যক্তি নিজেকে একটি নির্দিষ্ট জাতির অন্তর্ভুক্ত মনে করে এবং সেই জাতির ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, আর্থ- সামাজিক ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা প্রভৃতির সাথে একাত্মবোধ অনুভব করে। সুতরাং যে চেতনার কারণে বাংলাভাষীরা নিজেদের বাঙালি মনে করে এবং বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতি লালন করে তাই বাঙালি জাতীয়তাবাদী চেতনা ।

উত্তর

উদ্দীপকের সাথে পূর্ব বাংলার ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের মিল খুঁজে পাই । পাকিস্তান সৃষ্টির পর থেকে মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। তাই পূর্ব বাংলার নেতৃবৃন্দ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে নিজেদের অধিকার আদায় করতে চায়। এজন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন লক্ষ করা যায় ৷ উদ্দীপকে বর্ণিত 'ক' দেশটি পরাধীনতায় মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে । 'খ'-দল ক্ষমতায় আসার পর 'গ' অঞ্চলে শোষণ নির্যাতন শুরু করে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐ অঞ্চলের বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে ইতিবাচক ফল লাভ করে। ১৯৫৪ সালে পাকিস্তানের নির্বাচনেও মুসলিম লীগের বিরুদ্ধে একটি দল গঠিত হয়েছিল। এর নাম ছিল যুক্তফ্রন্ট। জোটের শরিক দলগুলো ছিল- ১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ২. শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি ৩. মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলাম, ৪. হাজি মোহাম্মদ দানেশের বামপন্থি গণতন্ত্রী দল এবং ৫. আবুল হাশিমের নেতৃত্বাধীন 'খিলাফত-ই-রাব্বানি'। এ জোট ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। আওয়ামী মুসলিম লীগের দলীয় প্রতীক নৌকাকে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক হিসেবে ঘোষণা করে। নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলমানদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্টকে তুলে ধরা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনের ফলাফল তাৎপর্যপূর্ণ। ১৯৫৪ সালে পূর্ব বাংলার পাঁচটি রাজনৈতিক দল মিলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করা হয়। জনগণের দাবির প্রতিফলন ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে দলটি বিপুল ব্যবধানে জয়ী হয়। ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে । মুসলিম লীগ যে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ধনী শ্রেণির পকেট সংগঠনে পরিণত হয় এই ফলাফল তারই প্রমাণ । উদ্দীপকের নির্বাচনে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়। এই নির্বাচন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের গোপন ব্যালট বিপ্লব। কারণ এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ কিছু নেতার ব্যক্তিগত সংগঠনে পরিণত হয়। নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের সাথে এর দূরত্ব বেড়ে যায়। এছাড়া মুসলিম লীগের অন্তর্দলীয় কোন্দলও বেড়ে যায়। অনেক ত্যাগী নেতা দলে জায়গা না পেয়ে দল ত্যাগ করে নতুন দল গঠন করে। বিশেষ করে ১৯৫৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণি ও তরুণদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে । উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় অর্জনের ফলে রাজনৈতিক চিন্তাধারা ধনিক শ্রেণি থেকে মধ্যবিত্ত ও তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।