উদ্দীপকের গানটি তোমার পঠিত কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের চরণ দুটি আমার পঠিত ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও তারা এদেশের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত করে। এ চক্রান্তের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষ মাতৃভাষা রক্ষার দাবিতে আন্দোলন শুরু করে, যেটি ইতিহাসে ভাষা আন্দোলন নামে পরিচিত। এ আন্দোলনে শহিদ হন রফিক, শফিক, জব্বার, বরকত ও সালাম । উদ্দীপকের সংগীতটিতে এ শহিদদের আত্মত্যাগই ফুটে উঠেছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?'— সংগীতটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী রচনা করেন। এখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। এ আন্দোলন ছিল বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক মনোভাব ও বৈষম্যমূলক আচরণের পরিপ্রেক্ষিতে এ আন্দোলন শুরু হয়। পাকিস্তানের ৫৬.৪০ শতাংশের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘিষ্ঠ মাত্র ৩.২৭ শতাংশের মুখের ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল । কিন্তু বাঙালি ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সবাই এ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। এদিন সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বাঙালি রাজপথে নেমে আসে। পুলিশ তাদের ওপর গুলি চালায়। পুলিশের গুলিতে শহিদ হন রফিক, বরকত, শফিউর, জব্বার, সালাম প্রমুখ। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এ আত্মত্যাগই উদ্দীপকের লাইন কয়টিতে প্রকাশ পেয়েছে ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের গানটি তোমার পঠিত কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর