উদ্দীপকের আলোকে উক্ত ঘটনার ফলাফল বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনের ফলাফল তাৎপর্যপূর্ণ। ১৯৫৪ সালে পূর্ব বাংলার পাঁচটি রাজনৈতিক দল মিলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করা হয়। জনগণের দাবির প্রতিফলন ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে দলটি বিপুল ব্যবধানে জয়ী হয়। ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে । মুসলিম লীগ যে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ধনী শ্রেণির পকেট সংগঠনে পরিণত হয় এই ফলাফল তারই প্রমাণ । উদ্দীপকের নির্বাচনে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়। এই নির্বাচন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের গোপন ব্যালট বিপ্লব। কারণ এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ কিছু নেতার ব্যক্তিগত সংগঠনে পরিণত হয়। নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের সাথে এর দূরত্ব বেড়ে যায়। এছাড়া মুসলিম লীগের অন্তর্দলীয় কোন্দলও বেড়ে যায়। অনেক ত্যাগী নেতা দলে জায়গা না পেয়ে দল ত্যাগ করে নতুন দল গঠন করে। বিশেষ করে ১৯৫৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণি ও তরুণদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে । উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় অর্জনের ফলে রাজনৈতিক চিন্তাধারা ধনিক শ্রেণি থেকে মধ্যবিত্ত ও তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত ঘটনার ফলাফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর