উক্ত আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল - পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলন অর্থাৎ বাংলাদেশের ভাষা আন্দোলনের মাধ্যমেই 'বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত হয় ' আমার পাঠঢ় বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো। ভাষা আন্দোলন জনগণের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি নিছক একটি প্রতিবাদী আন্দোলন ছিল না, পাকিস্তানের রাজনীতিতে এর গুরুত্ব ও তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। এই আনদোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা আদায়ে সংঘটিত গণ-আন্দোলন। এ আন্দোলন পূর্ব বাংলার জনগনের মধ্যে সংগঠিত জাতীয় চেতনা সৃষ্টি করে। এ আন্দোলন পূর্ব বাংলার অধিকার বঞ্চিত মানুষকে অধিকার সচেতন ও মুক্তির আকাঙ্ক্ষায় উদীপ্ত করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকান্ডে বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্ধুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন, ১৯৭৯ সালের গণঅভুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত সাফল্য অর্জন করেন। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। অবশেষে বলা যায়, 'উক্ত আন্দোলন তথা ১৯৫২ সালে বাংলাদেশের ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত হয়'। উপরে তা আমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল - পাঠ্য বইয়ের আল…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর