উদ্দীপকের আলোকে ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে আমার পঠিত বইয়ের ১৯৮৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের মিল খুজে পাওয়া যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো : পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এজন্য পূর্ব বাংলার নেত্রীবৃন্দ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে নিজেদের অধিকার আদায় করতে চেয়েছিল। তাই তারা ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে । ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধী ভারতের চতুর্থ লোকসভায় অন্তর্কলহের কারণে দল থেকে বহিষ্কৃত হন। ফলে ইন্দিরা গান্ধী ও মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। পরবর্তীতে ইন্দিরা গান্ধী কংগ্রেসের বেশিরভাগ সদস্য এবং তৃণমূল সমর্থকদের নিয়ে মূল কংগ্রেস গঠিত করে ১৯৭১ সালে নির্বাচনে জয়ী হন। জোটবদ্ধ হওয়াই এ ঘটনা ৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে পূর্ব বাংলা চারটি দলের সমন্বয় গঠিত যুক্তফ্রন্ট অংশ গ্রহণ করে। এ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পেছনে প্রধান ভূমিকা পালন করে চলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা। এছাড়াও যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচিতে পূর্ব বাংলার সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এবং নির্বাচনের প্রচারণায় যুক্তফ্রন্ট নেতৃত্ববিন্দু ক্ষমতাসীন মুসলিম লীগের রাজনৈতিক ষড়যন্ত্র, অর্থনৈতিক শোষণ ও আঞ্চলিক বৈষম্যের চিত্র তুলে ধরে তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলে। ফলে নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে আমার পঠিত বইয়ের ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের মিল খুঁজে পাওয়া যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে তোমার পঠিত …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর