পাঠ্যপুস্তকের আলোকে উক্ত মামলাটির কার্যক্রম ও ফলাফল পর্যলোচনা কর।
উত্তর: পাঠ্যপুস্তকের আলোকে আগরতলা মামলার কার্যক্রম ও ফলাফল পর্যালোচনা করা হলো :উক্ত মামলাটির তথ্য অনুযায়ী ঐতিহাসিক আগরতলা মামলার কার্যক্রম ও ফলাফল অপরিসীম। আগরতলা মামলার বিচার করার জন্য ১৯৬৮ সালে একটি ফৌজদারী অধ্যাদেশ জারি হয়। এই বিচার কাজ পরিচালনার জন্য বিচারপতি এস এ রহমান কে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়। ১৯৬৮ সালের ১৯ জুন সকাল ১১ টায় ঢাকায় কুর্মিটোলা ক্যান্টনমেন্ট দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে মামলার বিচার কাজ শুরু হয়। আইনজীবী মঞ্জুর কাদের রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ডিফেন্স কমিটিতে ইংল্যান্ড রানীর আইন বিষয়ক উপদেষ্টা প্রখ্যাত আইনজীবী টমাস উইলিয়াম নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুসহ সব আসামি ই লিখিত ও মৌখিক জবানবন্দির মাধ্যমে নিজেদের নির্দোষ দাবি করেন। সরকারের জোরজবরদস্তির কারণে অনেকেই সাক্ষী হয়। আদালতে এসে সাক্ষীদের মিথ্যা বলার অনীহা এবং আসামিদের জোরালো প্রতিবাদে মামলার বিচার কার্যক্রম ক্রমশ শীতল হয়ে পড়ে। পরবর্তীতে ১৯৬৯ সালের ২২ শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে আগরতলা মামলা নিয়ে পাকিস্তান সরকারের যে অসৎ উদ্দেশ্য ছিল তা ব্যর্থ হয়। মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে আয়ুব সরকারের দুর্বলতা প্রকাশিত হয়। এটি ছিল বাঙ্গালীদের জন্য এক বিরাট বিজয়। এছাড়াও এই মামলার মাধ্যমে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত হন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে উক্ত মামলাটির কার্যক্রম ও ফলাফল পর্যলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর