উদ্দীপকে উল্লেখিত মানভূমের ভাষা আন্দোলনের সাথে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য খুঁজে পাও? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মানভূমের ভাষা আন্দোলনের সাথে আমার পঠিত বইয়ের ১৯৫২ সালে সংগঠিত ভাষা আন্দোলনের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভাষা আন্দোলন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৫২ সালে নিজ মাতৃভাষা কে রাষ্ট্রভাষা করার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক মানুষ জীবন দান করেন। তাদের রক্তের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। উক্ত ঘটনাটির সাথে উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, ১৯৫৬ সালের আগে পুরুলিয়া জেলা বিহারের অন্তর্ভুক্ত ছিল। তখন রাজনৈতিকভাবে স্কুল-কলেজ ও সরকারি দপ্তরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তী সময়ে 'লোকসেবক সংঘ' এর নেতৃত্বে বাঙালিরা আন্দোলন শুরু করে। ফলে বাংলা ভাষাভাষী মানুষকে পুরুলিয়া নামে একটি নতুল জেলা সংযুক্ত করতে বাধ্য হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এমনটি লক্ষ্য করা যায়। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের উপর বৈষম্য মুলক নীতি গ্রহণ করা শুরু করেন। এই সময় পূর্ব পাকিস্তানের ক্ষমতা পশ্চিম পাকিস্তানের উপর ন্যস্ত ছিল। ফলে তারা পাকিস্তানের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে স্থান দিতে চেয়েছিলো। বাঙালিরা বুঝতে পারে এতে তাদের ভাষা ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। তাই তারা রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু করে। এ আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে। এদিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাঙালি জাতি ভাষার দাবিতে রাস্তায় নামে। শহিদ হয় রফিক, জব্বার সহ আরও অনেকে। এরপর বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পথ মারিয়ে মহান মুক্তিযুদ্ধে মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশের। সুতরাং বুঝা যায়, মানভূমির ভাষা আন্দোলনের সাথে বাংলাদেশের ভাষা-আন্দোলনের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মানভূমের ভাষা আন্দোলনের সাথে তোমার পঠিত কোন আন্দো…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর