উদ্দীপকে মিন্দানাও এর ভৌগোলিক অবস্থানের সাথে পাকিস্তানের কোন প্রদেশের অবস্থানে সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিন্দানাওয়ের ভৌগোলিক অবস্থানের সাথে পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশের অবস্থানের সামঞ্জস্য রয়েছে। পাকিস্তানের উপর অংশে দূরত্ব প্রায় ১২০০ মাইল। শুধু ধর্মীয় কারণে একত্রিত হয়ে পূর্ব পাকিস্তান অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক বৈষম্যের শিকার হয়। ফলে পূর্ব বাংলার মানুষেরও ক্ষোভ, ঘৃণা চরমে পৌঁছে যায় । তাই তারা নিজস্ব অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করে। উদ্দীপকে এমনটি দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছ, মিনানদাও ফিলিপাইনের মূল ভূখণ্ড থেকে একটি বিচ্ছিন্ন প্রদেশ। দেশের উভয় অঞ্চলের মধ্যে বেশ দূরত্ব। পূর্ব বাংলা ও পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল ছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইন পাশ হয়। এর ফলে ভারতে প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তানের নামে দুটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব বাংলার মানুষ ভেবেছিল পাকিস্তান ধর্মের ঐক্যবদ্ধের কারণে তাদের দীর্ঘদিনের নায্য অধিকার ফিরিয়ে দেবে। এ কারণে ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও তারা পাকিস্তানের সাথে যোগ দেয় । বাংলাদেশের একটি সমীক্ষায় দেখা গেছে, এ দূরত্ব প্রায় ১২ শত মাইল। অবশেষে বলা যায়, উদ্দীপকে মিন্দানাওয়ের ভৌগোলিক অবস্থানের সাথে পাকিস্তানের পূর্ব বাংলার প্রদেশের অবস্থানের সামঞ্জস্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে মিন্দানাও এর ভৌগোলিক অবস্থানের সাথে পাকিস্তানের কোন প্রদেশ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর