উক্ত নির্বাচনে ঐক্য জোটের বিজয় অর্জনের ফলে রাজনৈতিক নেতৃত্বে যে পরিবর্তন এসেছিল তা মূল্যায়ন কর।
উত্তর: উক্ত নির্বাচনে অর্থাৎ ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ঐক্যজোটের ফলে রাজনৈতিক নেতৃত্বে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছিল। নিচে মূল্যায়ন করা হলো : ১৯৫৪ সালে পূর্ব বাংলার পাঁচটি রাজনৈতিক দল মিলে ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করেছিল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট একচেটিয়াভাবে বিপুল ভোটে যায় লাভ করে। ২৩৭টি আসনের মধ্যে ২২৩ টি আসন লাভ করে। মুসলিম লীগ যে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ধনী শ্রেণীর পকেট সংগঠনে পরিণত হয় এই ফলাফল তারই প্রমাণ। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের মূল অংশ তৃণমূলের সাথে ঐক্যজোট হয়ে নির্বাচনে জয়ী হওয়ার কথা বলা হয়েছে। এ নির্বাচন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। এ নির্বাচন ছিল পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার গোপন 'ব্যালট বিপ্লব'। কারণ এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ কিছু নেতার ব্যক্তিগত সংগঠনে পরিণত হয়। নেতা, কর্মী ও সমর্থকদের সাথে এর দূরত্ব বেড়ে যায়। এছাড়াও মুসলিম লীগের অন্তদলীয় কোন্দলও বেড়ে যায়। অনেক ত্যাগী নেতা দলে জায়গা না পেয়ে দল ত্যাগ করে নতুন দল গঠন করে। বিশেষ করে ১৯৫৪ সালে নির্বাচনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণির ও তরুণদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে রাজনীতিতে গুনগত পরিবর্তন আসে। অবশেষে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ের ফলে রাজনৈতিক চিন্তাধারায় ধনিক শ্রেণী থেকে মধ্যবিত্ত ও তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত নির্বাচনে ঐক্য জোটের বিজয় অর্জনের ফলে রাজনৈতিক নেতৃত্বে যে পর…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর