শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত উইঘুরের মুসলিমদের প্রতি বৈষম্য মূলক আচরণ করা হয়, তা তোমার পঠিত কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে কর? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত উইগুরের মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা পাকিস্তান আমলে পূর্ব বাংলার মানুষদের প্রতি করা বৈষম্যের সাথে সাদৃশ্য পূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো : ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতির পার্থক্য ভুলে গিয়ে নায্য অধিকার লাভের প্রত্যাশা নিয়ে পূর্ব বাংলার মানুষ পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিল। কিন্তু শুরু থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলার মানুষকে নায্য অধিকার থেকে বঞ্চিত করে। সবদিক দিয়ে তারা বাঙালিদের ওপর বৈষম্যমূলক নীতি প্রয়োগ করে। উদ্দীপকে উইগুরের মুসলিমদের সাথেও এরকম আচরণ লক্ষ্য করা যায়। দক্ষিণ শিনচিয়াং এ বেশিরভাগ তুর্কী মুসলিম এবং উত্তর শিনচিয়াং এ হান এবং হুই নামের মুল চীনারা বাস করে। যুগ যুগ ধরে হান এবং হুই চীনাদের উইগুর মুসলিমদের থেকে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। পূর্ব পাকিস্তানিদের প্রতিও এরকম বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়েছিল। ১৯৪৭ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে।প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল নেতিবাচক। তারা চাইতো বাঙালিদের সব দিক দিয়ে কোণঠাসা করে তাদেরকে দূর্বল করে দিতে। যাতে তারা কোনে দিন আলাদা জাতি হিসাবে মর্যাদা না পায়। তারা শিক্ষা, সংস্কৃত, রাজনৈতি, অর্থনৈতিক সব দিক দিয়ে বাঙালিদের শোষণ করতে শুরু করে। পশ্চিম পাকিস্তানিরা সব দিক দিয়ে অগ্রাধিকার পেত। তাদেরকে প্রয়োজনীয় সব অধিকার দেওয়া হতো। স্কুল, কলেজ, সরকারি জায়গার সবখানে তাদের সংখ্যা বেশি ছিল। অন্যদিকে পূর্ব বাংলার মানুষ কোন সুযোগ-সুবিধাই পেত না। সুতরাং বুঝা যায়, উইগুরের মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা পূর্ব বাংলার মানুষদের প্রতি করা বৈষম্যমূলক আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত উইঘুরের মুসলিমদের প্রতি বৈষম্য মূলক আচরণ করা হয়, ত…

উদ্দীপক

চীনের উত্তর-পশ্চিমে শিংচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলটি অবস্থিত। এখানে দক্ষিণ শিনচিয়াং (তারিন বেসিন) এ ৪৫.২১% তুর্কি মুসলিম এবং উত্তর শিংচিয়াং (জাঙ্গারিয়া) এ ৪০.৫৭% হান ও হুই নামের মূল চীনারা বসবাস করে। তিয়ানশান পর্বতমালা দ্বারা এই দুই অঞ্চল বিভক্ত। উইগুর মুসলিমরা মূল চীনা হিসেবে নিজেদের দাবি করে এবং তারা তাদের স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি দিয়ে নিজেদের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। কিন্তু চীন সরকার তাদের স্বাধীনতা দিতে নারাজ। যুগ যুগ ধরে হান ও হুই চিনাদেরকে উইঘুর মুসলিমদের থেকে আলাদা করা হয়েছে এবং শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিকভাবে সর্বাত্মক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। পক্ষান্তরে উইঘুরের মুসলিমদের উপরে চলে শোষণ, ধর্মীয় নিষেধাজ্ঞা আর শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্য।

Dhaka · 2021

উত্তর

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

উত্তর

১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচন নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগের টালবাহানার বিরুদ্ধে তারা স্বেচ্ছার হয়ে ওঠে। জাতীয়তাবাদের চেতনায় পূর্ব বাংলার ছাত্রসমাজ ও প্রগতিশীল রাজনীতিবিদরা ক্ষমতাসীন মুসলিম লীগকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার উপর এবং সরকারের কাছে নির্বাচনের জোর দাবি জানাই। এরই ফলে যুক্তফ্রন্ট গঠিত হয়। পাকিস্তানি শোষণের কবল থেকে মুক্ত হওয়ার জন্য তারা যুক্তফ্রন্টকে ভোট দিয়ে বিজয়ী করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত উইগুরের মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা পাকিস্তান আমলে পূর্ব বাংলার মানুষদের প্রতি করা বৈষম্যের সাথে সাদৃশ্য পূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো : ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতির পার্থক্য ভুলে গিয়ে নায্য অধিকার লাভের প্রত্যাশা নিয়ে পূর্ব বাংলার মানুষ পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিল। কিন্তু শুরু থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলার মানুষকে নায্য অধিকার থেকে বঞ্চিত করে। সবদিক দিয়ে তারা বাঙালিদের ওপর বৈষম্যমূলক নীতি প্রয়োগ করে। উদ্দীপকে উইগুরের মুসলিমদের সাথেও এরকম আচরণ লক্ষ্য করা যায়। দক্ষিণ শিনচিয়াং এ বেশিরভাগ তুর্কী মুসলিম এবং উত্তর শিনচিয়াং এ হান এবং হুই নামের মুল চীনারা বাস করে। যুগ যুগ ধরে হান এবং হুই চীনাদের উইগুর মুসলিমদের থেকে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। পূর্ব পাকিস্তানিদের প্রতিও এরকম বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়েছিল। ১৯৪৭ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে।প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল নেতিবাচক। তারা চাইতো বাঙালিদের সব দিক দিয়ে কোণঠাসা করে তাদেরকে দূর্বল করে দিতে। যাতে তারা কোনে দিন আলাদা জাতি হিসাবে মর্যাদা না পায়। তারা শিক্ষা, সংস্কৃত, রাজনৈতি, অর্থনৈতিক সব দিক দিয়ে বাঙালিদের শোষণ করতে শুরু করে। পশ্চিম পাকিস্তানিরা সব দিক দিয়ে অগ্রাধিকার পেত। তাদেরকে প্রয়োজনীয় সব অধিকার দেওয়া হতো। স্কুল, কলেজ, সরকারি জায়গার সবখানে তাদের সংখ্যা বেশি ছিল। অন্যদিকে পূর্ব বাংলার মানুষ কোন সুযোগ-সুবিধাই পেত না। সুতরাং বুঝা যায়, উইগুরের মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা পূর্ব বাংলার মানুষদের প্রতি করা বৈষম্যমূলক আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উক্ত বৈষম্য অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলার মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল তা বোঝা যায় পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সব ক্ষেত্রেই বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিল। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, শিক্ষা সব ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে। তারা বাঙালি নায্য অধিকার দিতে রাজি হয় না। পাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার জনগণের সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও জেনারেল ও প্রধানমন্ত্রী উভয় দিকই নিয়োগ করা হতো পশ্চিম পাকিস্তানিদের থেকে। সংখ্যাগরিষ্ঠের দাবিকে উপেক্ষা করে পাকিস্তানের রাজধানী প্রতিষ্ঠা করা হয় পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৫৬:৪০ ভাষা বাংলা হাওয়া সর্ত্ত্বেও বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানে শাসকগোষ্ঠী অনিহা প্রকাশ করে। ১৯৬৫ থেকে ১৯৭০ সালের একটা পরিসংখ্যার মতে, পাকিস্তানের মন্ত্রীপরিষদ বিভাগ, পররাষ্ট্র,স্বরাষ্ট্র ও প্রতীক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে ৬৯ জন শীর্ষপদস্থ কর্মকর্তার মধ্যে ৪৫ জন ছিলেন পাঞ্জাবি এবং মাত্র তিনজন ছিলেন বাঙালি। ষাঠের দশকে পাকিস্তানের সচিব পর্যায়ে দু-চারজন বাঙালির হলেও তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়োগ দেওয়া হয়। পাকিস্তানি রেলওয়ে বোর্ড পরিচালকদের আটজনের মধ্যে একজন ছিলেন বাঙালি। পূর্ব বাংলার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকা সত্ত্বেও পাকিস্তানিদের চক্রান্তের কারণে বাঙালি অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা ৬০ভাগ অর্জিত হতো পূর্ব বাংলার থেকে। অথচ এর মাত্র ২৫ ভাগ ব্যয় হতো এই অঞ্চলে। রপ্তানি আয়ের ষাট ভাগ বাংলার পর্ণ থেকে অর্জিত হলেও এই অঞ্চলের জন্য আমদানি পণ্যের বরাদ্দ ছিল মাত্র ৩০% ভাগ। এভাবে পশ্চিম পাকিস্তানের স্বার্থান্বেষী মহল পূর্ব বাংলাকে নায্য অধিকার থেকে বঞ্চিত করে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।