উদ্দীপকের বসনিয়দের আন্দোলনের মতো বাঙালির উক্ত আন্দোলনও স্বাধীনতার পথ সুগম করেছিল- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বসনিয়দের আন্দোলনের মতো বাঙালির উক্ত আন্দোলন তথা ছয় দফা আন্দোলন স্বাধীনতার পথ সুগম করেছিল। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো-১৮-২০ মার্চ, ১৯৬৬ সালে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা গৃহীত হওয়ার পর বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন স্থানে বক্তব্য দেন। তিনি ছয় দফাকে 'আমাদের বাঁচার দাবি' আখ্যায়িত করেন। ফলে ছয় দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে। আইয়ুব সরকার তাতে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে। আইয়ুব খান এ সময় পূর্ব পাকিস্তানে এসে বিভিন্ন জনসভায় ছয় দফাকে রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন। দিন দিন ছয় দফার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে আইয়ুব সরকার বঙ্গবন্ধুকে ১৯৬৬ সালের ৯ মে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে ৭ জুন দেশব্যাপী হরতাল পালিত হয়। হরতালের সময় মিছিলে পুলিশের গুলিতে অনেক লোক প্রাণ হারায়। এ ঘটনার প্রতিবাদে ৮ জুন প্রাদেশিক পরিষদে বিরোধী দল ওয়াকআউট করে। ১৯৬৮ সালে - বঙ্গবন্ধুকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে ট্রাইব্যুনালে বিচার শুরু করে। কিন্তু এর বিরুদ্ধে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ছয় দফা কর্মসূচি ছিল নির্বাচনের মূল - ইশতেহার। এ নির্বাচনে ছয় দফার পক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়। - তথাপি ছয় দফা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৭১ সালের নির্দেশে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধুয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, ৬ দফা বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদের জাগরণ ঘটায়। যার আলোকেই বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন পরিচালিত হয়। আর এজন্যই ৬ দফা বাঙালির জাতীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের বসনিয়দের আন্দোলনের মতো বাঙালির উক্ত আন্দোলনও স্বাধীনতার …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর