শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ষড়যন্ত্রমূলক মামলা তোমার পাঠ্যবইয়ের কোন ষড়যন্ত্রমূলক মামলার সাথে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ষড়যন্ত্রমূলক মামলার সাথে আমার পাঠ্যবইয়ের ঐতিহাসিক আগরতলা মামলার সাথে সাদৃশ্যপূর্ণ - নিচে তা ব্যাখ্যা করা হলো: সামরিক স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে ঘৃণ্য ও প্রহসনমূলক ঘটনা হলো 'আগরতলা মামলা'।পূর্ব পাকিস্তানে ছয়দফা ভিত্তিক আন্দোলন নস্যাৎ করে এ অঞ্চলে আইয়ুব খানের ক্ষমতা ও প্রভাববৃদ্ধির সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখে এ মামলাটি করা হয়েছিল। তবে গনঅভ্যুত্থানের মুখপ আইয়ুব খান এই মামলা প্রত্যাহার করেন। এমনকি পদত্যাগ করতেও বাধ্য হন। উদ্দীপকেও আমরা এমনটি দেখতে পাই। উদ্দীপকে বর্ণিত হ্যারন্ড ম্যাকমিলান ১৯৫৭ সালে ইংল্যান্ডের শাসন ক্ষমতায় আসলে আয়ারল্যান্ড বাসির জীবনে চরম দুঃখ- দূর্দশা নেমে আসে।এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ম্যাকব্রাইড নামে একজন মহান নেতা এগিয়ে আসেন। তিনি আয়ারল্যান্ড বাসির মুক্তির আশায় স্বাধীকার ও স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন। এ দাবিগুলো নিয়ে আন্দোলন শুরু হলে চতুর ম্যাকলিন তাদের দমনে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নেন। ফলশ্রুতিতে আন্দোলন আরো বেগবান হয় এবং ১৯৬৩ সালে তিনি পদত্যাগে বাধ্য হন। একইভাবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আইয়ুব খান ১৯৫৮ সালে ক্ষমতা দখল করেন। তিনি ক্ষমতায় এসেই সংবাদপত্রের স্বাধীনতাসহ জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নেন এবং সামরিক শাসন জারি করেন। তার এরূপ সামরিক ও স্বৈরাচারীক শাসন এবং দমন-পীড়নে চরম দুঃখ দূর্দশা নেমে আসে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জন্য ন্যায়সঙ্গত ছয়দফা পেশ করেন। সামরিক সরকার এ দাবি প্রত্যাখ্যান করলে সাধারণ জনগণ তীব্র আন্দোলন শুরু করে এ অবস্থায় আইয়ুব সরকার বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন সমূহ ও বঙ্গবন্ধুকে নির্মূল করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুসহ ৩৫ জনের নামে মামলা করা হয়। এটি ইতিহাসে আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলা পূর্ব পাকিস্তানের জনগনের মাঝে তীব্র প্রভাব ফেলে। আন্দোলন শুরু হয় যা পরবর্তীতে গনঅভ্যুত্থানে রুপ নেয়। ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারী আইয়ুব খান এই মামলা প্রত্যাখান করতে বাধ্য হন। সুতরাং বলা যায় উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের আগরতলা মামলার সাথে সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ষড়যন্ত্রমূলক মামলা তোমার পাঠ্যবইয়ের কোন ষড়যন্ত্রম…

উদ্দীপক

১৯৫৭ সালে ইংল্যান্ডের শাসন ক্ষমতার আসন হ্যারল্ড ম্যাকমিলন। সমসাময়ীক কালে আয়ারল্যান্ডবাসীর জীবনে চরম দুঃখ-দুর্দশা নেমে আসে। এই অবস্থা হতে পরিত্রানের জন্য এগিয়ে আসেন একজন মহাননেতা- শন ম্যাকব্রাইড। তিনি আয়ারল্যান্ডবাসীর মুক্তির আশায় স্বাধিকার ও স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন। বেশকিছু দাবি নিয়ে আন্দোলন শুরু হলে চতুর হ্যান্ড ম্যাকমিলন তাদের দমনে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নেন। ফলশ্রুতিতে আন্দোলন আরও বেগবান হয় এবং ১৯৬৩ সালে তিনি পদত্যাগে বাধ্য হন।

Dhaka · 2022

উত্তর

আয়ুব খান মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন।

উত্তর

ছয় দফা দাবিতে বাঙালির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির দাবি ছিলো বলে একে বাঙালির জাতির মুক্তি সনদ বলা হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠী বৈষম্যমূলক আচরনের বিরুদ্ধে ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ঘোষিত হয় ৬ দফা ছিলো প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। এতে বাঙালি চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের জোর দাবি উথাপন করা হয়। তাছাড়া ছয় দফা বাঙালির পৃথকঅর্থ এবং প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানানো হয়। এতে বাঙালি আত্মনিয়ন্ত্রণাধিকারে প্রত্যয় ব্যক্ত হয়। ছয় দফার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে। তাই এটি বাঙালির মুক্তির সনদ হিসাবে আখ্যায়িত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ষড়যন্ত্রমূলক মামলার সাথে আমার পাঠ্যবইয়ের ঐতিহাসিক আগরতলা মামলার সাথে সাদৃশ্যপূর্ণ - নিচে তা ব্যাখ্যা করা হলো: সামরিক স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে ঘৃণ্য ও প্রহসনমূলক ঘটনা হলো 'আগরতলা মামলা'।পূর্ব পাকিস্তানে ছয়দফা ভিত্তিক আন্দোলন নস্যাৎ করে এ অঞ্চলে আইয়ুব খানের ক্ষমতা ও প্রভাববৃদ্ধির সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখে এ মামলাটি করা হয়েছিল। তবে গনঅভ্যুত্থানের মুখপ আইয়ুব খান এই মামলা প্রত্যাহার করেন। এমনকি পদত্যাগ করতেও বাধ্য হন। উদ্দীপকেও আমরা এমনটি দেখতে পাই। উদ্দীপকে বর্ণিত হ্যারন্ড ম্যাকমিলান ১৯৫৭ সালে ইংল্যান্ডের শাসন ক্ষমতায় আসলে আয়ারল্যান্ড বাসির জীবনে চরম দুঃখ- দূর্দশা নেমে আসে।এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ম্যাকব্রাইড নামে একজন মহান নেতা এগিয়ে আসেন। তিনি আয়ারল্যান্ড বাসির মুক্তির আশায় স্বাধীকার ও স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন। এ দাবিগুলো নিয়ে আন্দোলন শুরু হলে চতুর ম্যাকলিন তাদের দমনে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নেন। ফলশ্রুতিতে আন্দোলন আরো বেগবান হয় এবং ১৯৬৩ সালে তিনি পদত্যাগে বাধ্য হন। একইভাবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আইয়ুব খান ১৯৫৮ সালে ক্ষমতা দখল করেন। তিনি ক্ষমতায় এসেই সংবাদপত্রের স্বাধীনতাসহ জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নেন এবং সামরিক শাসন জারি করেন। তার এরূপ সামরিক ও স্বৈরাচারীক শাসন এবং দমন-পীড়নে চরম দুঃখ দূর্দশা নেমে আসে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জন্য ন্যায়সঙ্গত ছয়দফা পেশ করেন। সামরিক সরকার এ দাবি প্রত্যাখ্যান করলে সাধারণ জনগণ তীব্র আন্দোলন শুরু করে এ অবস্থায় আইয়ুব সরকার বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন সমূহ ও বঙ্গবন্ধুকে নির্মূল করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুসহ ৩৫ জনের নামে মামলা করা হয়। এটি ইতিহাসে আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলা পূর্ব পাকিস্তানের জনগনের মাঝে তীব্র প্রভাব ফেলে। আন্দোলন শুরু হয় যা পরবর্তীতে গনঅভ্যুত্থানে রুপ নেয়। ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারী আইয়ুব খান এই মামলা প্রত্যাখান করতে বাধ্য হন। সুতরাং বলা যায় উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের আগরতলা মামলার সাথে সাদৃশ্য রয়েছে।

উত্তর

পাঠ্যপুস্তকের আলোকে আগরতলা মামলার কার্যক্রম ও ফলাফল পর্যালোচনা করা হলো :উক্ত মামলাটির তথ্য অনুযায়ী ঐতিহাসিক আগরতলা মামলার কার্যক্রম ও ফলাফল অপরিসীম। আগরতলা মামলার বিচার করার জন্য ১৯৬৮ সালে একটি ফৌজদারী অধ্যাদেশ জারি হয়। এই বিচার কাজ পরিচালনার জন্য বিচারপতি এস এ রহমান কে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়। ১৯৬৮ সালের ১৯ জুন সকাল ১১ টায় ঢাকায় কুর্মিটোলা ক্যান্টনমেন্ট দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে মামলার বিচার কাজ শুরু হয়। আইনজীবী মঞ্জুর কাদের রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ডিফেন্স কমিটিতে ইংল্যান্ড রানীর আইন বিষয়ক উপদেষ্টা প্রখ্যাত আইনজীবী টমাস উইলিয়াম নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুসহ সব আসামি ই লিখিত ও মৌখিক জবানবন্দির মাধ্যমে নিজেদের নির্দোষ দাবি করেন। সরকারের জোরজবরদস্তির কারণে অনেকেই সাক্ষী হয়। আদালতে এসে সাক্ষীদের মিথ্যা বলার অনীহা এবং আসামিদের জোরালো প্রতিবাদে মামলার বিচার কার্যক্রম ক্রমশ শীতল হয়ে পড়ে। পরবর্তীতে ১৯৬৯ সালের ২২ শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে আগরতলা মামলা নিয়ে পাকিস্তান সরকারের যে অসৎ উদ্দেশ্য ছিল তা ব্যর্থ হয়। মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে আয়ুব সরকারের দুর্বলতা প্রকাশিত হয়। এটি ছিল বাঙ্গালীদের জন্য এক বিরাট বিজয়। এছাড়াও এই মামলার মাধ্যমে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত হন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।