উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনটি ছিল উদ্দীপকের আন্দোলন অপেক্ষা তাৎপর্যপূর্ণ - উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট গণ আন্দোলন যা পরে গণঅভ্যুত্থানের রূপ নেয়। তবে উদ্দীপকের আন্দোলন থেকে গণঅভ্যুত্থান অধিকতর ও তাৎপর্যপূর্ণ। নিম্নে উক্তিটি মূল্যায়ন করা হলো : উদ্দীপকে মহিষখোলা ইউনিয়নের চেয়ারম্যানের এলাকাভিত্তিক বিভাজনমূলক আচরণের ফলে আন্দোলনটি গড়ে ওঠে। উন্নয়নের প্রায় সকল অর্থ তিনি নিজ এলাকার উন্নয়নে কাজে লাগান। ফলে জনগণ ক্ষুব্ধ হয়ে আন্দোলন করে। বাংলাদেশের ইতিহাসেও পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করেছিল। পুরো বাংলাদেশ থেকে আয় করে তারা সেই সমস্ত অর্থ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যবহার করত। এর ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। কিন্তু আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করলে সরকার বাধ্য হয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং আসামিদের নিঃশর্ত মুক্তি দেয়। পরবর্তীতে এই আরতীব্র রূপ ধারণ করে এবং গণঅভ্যুত্থানে পরিণত হয় আন্দোলনটি। এছাড়াও তিনি আন্দোলন এর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বঙ্গবন্ধুর সাথে গোলটেবিল বৈঠক করলে সেটিও ব্যর্থ হয়। অবশেষে এই তীব্র গণঅভ্যুত্থানের মুখে ১৯৬৯ সালের ২৫ শে মার্চ আইয়ুব খান পদত্যাগ করে। উদ্দীপকের শুধু চেয়ারম্যানের এলাকাকেন্দ্রিক আচরণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। কিন্তু ৬৯ এর গণঅভ্যুত্থান বাঙ্গালীদের স্বাধীনতা অর্জনের একটি বিরাট পদক্ষেপ। এছাড়াও বাঙ্গালীদের অধিকার আদায়ের জন্যও এটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আন্দোলন থেকে গণঅভ্যুত্থান অধিকতর ও তাৎপর্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনটি ছিল উদ্দীপকের আন্দোলন অপেক্ষা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর