শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সারণীটি পাকিস্তান আমলের কোন নির্বাচনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সারণীটি পাকিস্তান আমলের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকে সারণিতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল কোন প্রদেশে কত আসন পেয়েছে তা দেখানো হয়েছে। সারণীটি অনুসারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ১৬২ টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ ইউনিপুর ও পাকিস্তানের জাতীয় পরিষদের ১৬২টি সাধারন আসন এবং সংরক্ষিত সাতটি মহিলা আসন মধ্যে মোট ১৬৭ টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। একই সাথে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি ৮৮ টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করে। নির্বাচনে মোট ১১ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে আওয়ামীলীগ পশ্চিম পাকিস্তানের কোন আসন পায়নি। এছাড়াও ভুট্টোর পিপলস পার্টি পূর্ব পাকিস্তানের কোন আসন পায়নি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের বিশাল সাফল্যে পূর্ব পাকিস্তানের আনন্দের বন্যা বয়ে যায়। আওয়ামী লীগ ১৯৭১ সালের ৩রা জানুয়ারি বিজয় উৎসব উদযাপন করে। যেহেতু উদ্দীপকের সারণীটি ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলের সারণি, তাই বলা যায় উদ্দীপকের সারণীটি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের সারণীটি পাকিস্তান আমলের কোন নির্বাচনকে নির্দেশ করে? ব্যাখ…

উদ্দীপক

নিচের সারণীটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

Sylhet · 2021

উত্তর

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন ৩৫ জন।

উত্তর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিকনির্দেশক। তাই এটি বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় ঘটনা। ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরদিন থেকে সমগ্র দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। তার নির্দেশেনা অনুযায়ী দেশের স্কুল -কলেজ, অফিস -আদালত,কল-কারখানা সব কিছু বন্ধ হয়ে যায়। সমগ্র জনতা দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর সদস্যদের প্রতিহত করতে থাকে। মূলত তার এ ভাষণে মুক্তিযুদ্ধাদের প্রস্তুতির আহ্বান জানানো হয়েছিল। তার আহ্বানে সাড়া দিয়েই মুক্তিকামী বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলো। এজন্য বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরনীয়।

উত্তর

উদ্দীপকের সারণীটি পাকিস্তান আমলের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকে সারণিতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল কোন প্রদেশে কত আসন পেয়েছে তা দেখানো হয়েছে। সারণীটি অনুসারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ১৬২ টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ ইউনিপুর ও পাকিস্তানের জাতীয় পরিষদের ১৬২টি সাধারন আসন এবং সংরক্ষিত সাতটি মহিলা আসন মধ্যে মোট ১৬৭ টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। একই সাথে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি ৮৮ টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করে। নির্বাচনে মোট ১১ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে আওয়ামীলীগ পশ্চিম পাকিস্তানের কোন আসন পায়নি। এছাড়াও ভুট্টোর পিপলস পার্টি পূর্ব পাকিস্তানের কোন আসন পায়নি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের বিশাল সাফল্যে পূর্ব পাকিস্তানের আনন্দের বন্যা বয়ে যায়। আওয়ামী লীগ ১৯৭১ সালের ৩রা জানুয়ারি বিজয় উৎসব উদযাপন করে। যেহেতু উদ্দীপকের সারণীটি ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলের সারণি, তাই বলা যায় উদ্দীপকের সারণীটি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে।

উত্তর

উক্ত নির্বাচনটি হচ্ছে পাকিস্তান আমলের ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। নিম্নে পাঠ্য বইয়ের আলোকে বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করা হলো :প্রথম সাধারণ নির্বাচন : এই নির্বাচনটি ছিল প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। এটি সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছিল । আঞ্চলিক প্রাধান্য প্রতিষ্ঠা: ১৯৭০ সালের নির্বাচনে মূলত আঞ্চলিক রাজনৈতিক প্রাধান্য প্রকাশ পায়। নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি যেমন পূর্ব পাকিস্তানের কোন আসন পায়নি একইভাবে আওয়ামীলীগও পশ্চিম পাকিস্তানের কোন আসন পায় নি। এভাবে পাকিস্তানের দুই অংশের মধ্যকার জাতিগত, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক ব্যবধানের চিত্রটি আরো স্পষ্ট হয়। বাঙালি স্বাতন্ত্র্যবাদের বিজয়: পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা বাঙ্গালীদেরকে ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন অধিকারের দিক থেকে দমিয়ে রেখে রেখেছিল। সত্তরের নির্বাচনে বাঙালির বিজয় তাদের স্বতন্ত্র সত্তাকে স্পষ্টভাবে প্রকাশ করে।আওয়ামী লীগের সুদৃঢ় অবস্থান এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান জানান দেয়। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি ও স্বীকৃতি লাভ করেন। বাঙালি জাতীয়তাবাদের বিজয়: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে বীজ অঙ্কুরিত হয়েছিল ৫৪ সালের নির্বাচন, ৬৬ সালের ছয় দফা এবং ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটি বিকশিত হয়। ৭০ এর নির্বাচনের মাধ্যমে বাঙালির এই জাতীয়তাবাদ রাজনৈতিক ও শাসনতান্ত্রিকভাবে ভিত্তি পায় এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। স্বায়ত্তশাসন দাবীর বৈধতা প্রমাণ: পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙ্গালীদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। ১৯৭০ সালের আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এই দাবির বৈধতার প্রমাণ করে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।