উদ্দীপকের আলোকে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: বাঙালির স্বাধীনতা অর্জনের ইতিহাসে উক্ত আন্দোলন অর্থাৎ ছয় দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা ছিল বাঙালি জাতির বাঁচার দাবি। এতে উল্লেখিত প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক মুদ্রা ও অর্থব্যবস্থা চালু এবং আঞ্চলিক আধা সামরিক বাহিনী গঠনের দাবিগুলো পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ফলে পূর্ব পাকিস্তানের মানুষ ছয় দফা দাবি আদায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন শুরু করে। পাকিস্তান সরকার ছয় দফা দাবি মেনে না নিয়ে একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' হিসেবে আখ্যায়িত করে এবং শক্তিপ্রয়োগ করে আন্দোলন দমনের চেষ্টা করে। ১৯৬৮ সালে পাকিস্তানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বঙ্গবন্ধুসহ মোট ৩৫ জনকে আসামি করে 'ঐতিহাসিক আগরতলা মামলা' দায়ের করা হয়। এ মামলা প্রত্যাহারের জন্যও তীব্র আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ১৯৬৯ সালে গণআন্দোলনে রূপ নেয়। প্রদেশব্যাপী ব্যাপক আন্দোলন-প্রতিবাদের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। অন্যদিকে স্বৈরশাসক আইয়ুব খান পদত্যাগ করেন। আইয়ুবের পর ক্ষমতায় আসা জেনারেল ইয়াহিয়া খান ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদ উভয়টিতে বিপুল ভোটে জয় লাভ করে। কিন্তু পাকিস্তানের শাসকগোষ্ঠী বিজয়ী বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্র শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের দেশটির দক্ষিণাঞ্চলের নেতা বেঞ্জামিনের ঘোষিত দশ দফা আন্দোলন এক পর্যায়ে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। একইভাবে ছয় দফার মাধ্যমে বাঙালির অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয় তা ধাপে ধাপে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের দিকে নিয়ে যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর