উদ্দীপকের আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের ছয় দফা আন্দোলনের মিল রয়েছে। ছয় দফা দাবিকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে যোগদান করে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সংবলিত এসব দাবি আদায়ের লক্ষ্যে বাঙালিরা এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। উদ্দীপকে এ আন্দোলনের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, এশিয়া মহাদেশের একটি দেশ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল— এ দু'অংশে বিভক্ত ছিল। দেশটির নেতৃত্বে উত্তরাঞ্চলের লোকদের প্রাধান্য ছিল। শুধু তাই নয়, ঐ দেশটির প্রশাসনের কেন্দ্রবিন্দুও ছিল উত্তরাঞ্চলে। ফলে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর অবহেলার কারণে দক্ষিণাঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হয়। একইভাবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান পূর্ব ও পশ্চিম অঞ্চলে বিভক্ত ছিল। প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল পশ্চিম পাকিস্তানে। এছাড়া শাসনক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্ব পাকিস্তান কর্মসংস্থান, শিক্ষা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যসহ জাতীয় জীবনের সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য অবসানের জন্য পূর্ব পাকিস্তানের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন। এতে বাঙালিদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বায়ত্তশাসন দাবি করা হয়। পাকিস্তান সরকার এ দাবি মেনে না নেওয়ায় বাঙালিরা আন্দোলন শুরু করে। উদ্দীপকে বর্ণিত দেশটির বঞ্চিত দক্ষিণাঞ্চলের জননেতা বেঞ্জামিনও তার অঞ্চলের বৈষম্য নিরসনের জন্য দশ দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের ডাক দেন। সুতরাং বলা যায়, বেঞ্জামিনের দশ দফা এবং বঙ্গবন্ধুর ঘোষিত ছয় দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের মধ্যে সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের মিল রয়েছে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর