উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উক্ত আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। বাংলাদেশের স্বাধিকা আন্দোলনের ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভুত্থান খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। গণ আন্দোলনের সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দীদের মুক্তি লাভ । তাছাড়া এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে সংসদীয় সরকার ব্যবস্থা সূচনা সহ সার্বজনীন প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিট শ্রেণীর মনোবল দুর্বল হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। আইয়ুবী সৈরাচারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার আদায়ে পূর্ব পাকিস্তানের মানুষ তাদের চূড়ান্ত ত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত হলে প্রবল গনঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান পদত্যাগ বাধ্য হন । আইয়ুব খানের পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হয়। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় এবং তৎপরর্বতী ঘটনাপ্রবাহ মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি করে, যার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভূদ্যয় নিশ্চিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর