উদ্দীপকে বর্ণিত সুদানের বৈষম্যের সাথে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার কোন কোন বৈষম্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সুদানের বৈষম্যের সাথে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতি, সামরিক ও প্রশাসনিক বৈষম্যের মিল রয়েছ। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই বর্বর শাসকগোষ্ঠী পূর্ব বাংলার মানুষের প্রতি প্রায় সব ক্ষেত্রেই বৈষম্য সৃষ্টি করেছিল। এর মধ্যে অর্থনৈতি, সামরিক ও প্রশাসনিক চরম আকার ধারণ করেছিল। উদ্দীপকেও এসব বৈষম্যের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে বলা হয়েছে, গোটা সুদানের খনিজ তেলের শতকরা ৭৫ ভাগই দক্ষিণ সুদানে অবস্থিত।সুদানের রাজস্বের ৯৮ ভাগই আসে দক্ষিণ সুদানের এই খনিজ তেল থেকে । দক্ষিণ সুদানের বিপুল পরিমাণে প্রাকৃতিক কৃষিজাত সম্পদ থেকে বড় অংশ উত্তর সুদানের উন্নয়নের কাজে ব্যয় হয়। এছাড়াও সামরিক ও প্রশাসনিক বৈষম্যও সেখানে ছিল। এরূপ বৈষম্য পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে দেখা যায়। পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। পাকিস্তানের রাজস্ব আয়ের শতকরা ৬০ ভাগ অর্জিত হতো পূর্ব বাংলা থেকে। অথচ মাত্র ২৫ ভাগ ব্যয় হতো এ অঞ্চলে। মোট রপ্তানি আয়ের ৫০ ভাগ পূর্ব বাংলার পণ্য হতে অর্জিত হতো অথচ আমদানি আয়ের মাত্র শতকরা ৩০ ভাগ পেতো এ অঞ্চল । মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ছিল না। কেন্দ্র এসব সরাসরি নিয়ন্ত্রণ করত বলে পূর্ব পাকিস্তানের সব আয় চলে যেতো পশ্চিম পাকিস্তানি। তাছাড়া স্টেট ব্যাংকসহ প্রায় সব ব্যাংক, বিমা,বাণিজ্য, সরকারি-বেসরকারি,প্রতিষ্ঠান বিদেশি মিশনসমূহ সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপন করা হয়। ফলে এ অঞ্চল থেকে অবাধে অর্থ পাচার সম্ভব হয়।চাকরি ও নিয়োগের ক্ষেত্রেও বৈষম্য ছিল সীমাহীন। পাকিস্তানের দেশরক্ষা বাহিনীর তিনটি সদর দপ্তরই ছিল পশ্চিম পাকিস্তানে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুদানের বৈষম্যের সাথে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর