উদ্দীপকের দক্ষিণ সুদানের অর্থনৈতিক সমৃদ্ধির তুলনায় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল অর্থনৈতিকভাবে আরো বেশি সমৃদ্ধ - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপাকে দক্ষিণ সুদানের অর্থনৈতিক সমৃদ্ধির তুলনায় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল আরো বেশি সমৃদ্ধ। নিচে তা ব্যাখ্যা করা হলো। শস্য-শ্যামলের ভরপুর পূর্ব পাকিস্তান হলো অর্থ-সম্পদের সমৃদ্ধশীল। নদীমাতৃক পূর্ব পাকিস্তানের উর্বর জমিতে যে কোন ফসল উৎপন্ন করা যেত। কৃষি ছাড়াও খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও সমুদ্র সম্পদে ভরপুর ছিল পূর্ব পাকিস্তান, উদ্দীপকে উল্লিখিত আফ্রিকার মরু অঞ্চলের দেশ সুদানের ধন-সম্পদের তুলনায় বেশি সমৃদ্ধশীল। উদ্দীপাকে বলা হয়েছে, সুদানের প্রায় ৭৫ ভাগ খনিজ তেল দক্ষিণ সুদান অবস্থিত। এছাড়াও দক্ষিণ সুদান উর্বর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও এ অঞ্চলের অর্থ দিয়ে উত্তর সুদানের উন্নয়নের কাজে ব্যয় করা হতো। স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের এরকম বৈষম্যের শিকার হয়েছিল। তবে সম্পদের বিচারের দক্ষিণ সুদানের তুলনায় পূর্ব পাকিস্তান ছিল আরও অর্থনৈতিক সম্পদে সমৃদ্ধশীল। পূর্ব পাকিস্তান ছিল সুজলা-সুফলা, শস্য-শ্যামলার দেশ। কৃষি উৎপাদনের উপর নির্ভর করতো এ দেশের অর্থনীতি। ধা, পাট, গম সহ দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হতো এবং অর্থ আয় করত। কৃষি ছাড়াও ১৯৫৫ সালে সিলেটে হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে গ্যাস উত্তোলন শুরু করা হয় । বঙ্গোপসাগরের বদৌলতে সামুদ্রিক মৎস্য আহরণ, লবন চাষ করে মানুষ বিপুল অর্থ উপার্জন করত। সর্বোপরি কাঁচামালের সহজলভ্যতার বিভিন্ন শিল্পকারখানা স্থাপন পূর্ব বাংলার অর্থনীতিকে আরও সমৃদ্ধশীল করেছিল। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের ৬০ ভাগ পূর্ব পাকিস্তান থেকেই অর্জিত হতো। অবশেষে বলা যায়, উদ্দীপাকে দক্ষিণ সুদানের অর্থনৈতিক সমৃদ্ধির তুলনায় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল আরো বেশি সমৃদ্ধ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের দক্ষিণ সুদানের অর্থনৈতিক সমৃদ্ধির তুলনায় তৎকালীন পূর্ব প…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর