উদ্দীপকে উল্লিখিত নেলসন ম্যান্ডেলার সাথে বাংলার কোন মহান নেতার জীবনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নেলসন ম্যান্ডেলের সাথে বাংলার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো। পরাধীনতার শিকল থেকে এ দেশ ও জাতিকে মুক্ত করতে জিনি অগ্রণী ভুমিকা রেখেছিলেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আজকের এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না। বাঙালি জাতিকে স্বাধীন বাংলার মুক্ত বাতাস, স্বাধীন পতাকা দেওয়ার জন্য তিনি অসামান্য ভূমিকা রাখেন। নেলসন ম্যান্ডেলের ক্ষেত্রও এমনটি দেখা যায়। নেলসন ম্যান্ডেলা তার জাতির অধিকার প্রতিষ্ঠায় একজন আপসহীন ব্যক্তি ছিলেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে ১৯৬৩-১৯৯০পর্যন্ত ২৭ বছর জেলে থাকতে হয়েছিল। তেমনি ১৯৪৭ সালে শাসকগোষ্ঠীর সৃষ্টি হওয়ার পর থেকেই শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন প্রতিবাদী কন্ঠস্বর। ১৯৫২ সালের ভাষা আন্দোলন পরিচালনাকারী সংগঠন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তার প্রস্তাবেই গঠিত হয়েছিল। ১৯৬৬ সালে পেশ করেন বাঙালির অধিকার সংবলিত ৬ দফা দাবি। ফলে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুর নামে দায়ের করা হয় আগরতলা মামলা । ১৯৭০ সালের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছিল তার দল। কিন্তু ক্ষমতা হস্তান্তরের নারাজ ছিল শাসকগোষ্ঠী। এই কারণে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতা ১৯৭১ সালে বজ্রকন্ঠে স্বাধীনতার ডাক দেন। তার ডাকে বাংলার নিরস্ত্র মানুষ সশস্ত্র যোদ্ধায় পরিণত হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। দেশ শত্রুমুক্ত হওয়ার আগ পর্যন্ত ডাকে পাকিস্তানের কারাগারেই বন্দী থাকতে হয়।সুতরাং দেখা যায়, নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নেলসন ম্যান্ডেলার সাথে বাংলার কোন মহান নেতার জীবন…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর